INDIA Meeting: মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই এনডিএ শিবিরে ভাঙন? লোগো ও কমিটির সঙ্গে নজর আসন ভাগাভাগিতে

INDIA Meeting: মুম্বইয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বৈঠক। পাটনা, বেঙ্গালুরুর পর মুম্বইয়ের বৈঠক আরও বড় আকারে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

জোটের লোগো, ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি-সহ নানা বিষয় মুম্বইয়ে চূড়ান্ত হবে। তারই আগে এনডিএ-তে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা।

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই এনডিএ শিবিরে ভাঙন?

ইন্ডিয়া জোটের বৈঠকের আগে আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, আপাতত কনক্লেভে ২৬ দলের যোগ দেওয়ার কথা থাকলেও রাজনৈতিক দলের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি-বিরোধী শক্তিগুলিকে একজোট করার ক্ষেত্রে ভূমিকা নেওয়া জেডি(ইউ)-র নীতীশ অবশ্য সেই রাজনৈতিক দলগুলির নাম প্রকাশ করেননি।

পাটনায় আজ নীতীশ বলেন, জোটের রণকৌশল নিয়ে আলোচনা হবে মুম্বইয়ের কনক্লেভে। আসন ভাগাভাগির বিষয়-সহ অন্যান্য অ্যাজেন্ডাও রয়েছে। জোটে আরও কয়েকটি দল যুক্ত হতে চলেছে। কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মার দাবি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র বৈঠকে যোগ দেওয়া ৪ থেকে ৫টি দল ইন্ডিয়া জোটে নাম লেখাতে চলেছে। সেই দলের নেতারা যোগাযোগ রাখছেন।

ইতিমধ্যেই উদ্ধ্বব ঠাকরে-পন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, উত্তর-পূর্বের কয়েকটি রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে আসবে। দেশের সংহতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জোটের লোগো মুম্বইয়েই উন্মোচিত হবে বলে জানান তিনি। মুম্বইয়ের গ্র্য়ান্ড হায়াত হোটেলে হবে ইন্ডিয়া জোটের এই বৈঠক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ সোনিয়া ও রাহুল গান্ধী থাকবেন।

মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই এনডিএ শিবিরে ভাঙন?

বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন যাবেন বলে জানা গিয়েছে। রাজ্যের কয়েকজন মন্ত্রীকেও মুম্বইয়ের বৈঠকে দেখা যেতে পারে। শিবসেনা (ইউবিটি) প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৩১ অগাস্ট নৈশভোজের আয়োজন করছেন। বৈঠক আয়োজনের দায়িত্বে মহা বিকাশ আঘাড়ি।

কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা জানিয়েছেন, লোকসভা নির্বাচনে জোটের আসন ভাগাভাগির বিষয়টি অনেক রাজ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। কয়েকটি রাজ্যে এখনও বাকি। মুম্বইয়ের বৈঠকে ১১ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠিত হবে। যার ঘোষণা হবে ১ সেপ্টেম্বর। রাজনৈতিক দলগুলি তাদের প্রতিনিধি হিসেবে নাম জমা দেবে। তবে জোটের আহ্বায়কের নাম মুম্বইয়ে চূড়ান্ত নাও হতে পারে। সূত্রের খবর, দৌড়ে এগিয়ে নীতীশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+