চিরাগের আশীর্বাদ যাত্রা ঘিরে ধুন্ধুমার, কাকার বিরুদ্ধে ঘুরিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিমানী চিরাগ
চিরাগের আশীর্বাদ যাত্রা ঘিরে ধুন্ধুমার, কাকার বিরুদ্ধে ঘুরিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অভিমানী চিরাগ
৬ সাংসদের মধ্যে ৫ জনকেই নিজ দলে টেনে কিছুদিন আগেই মাস্টারস্ট্রোক দিয়েছেন লোক জনশক্তি পার্টি বা এলজেপি সাংসদ পশুপতি কুমার পারসে। এমনকী সর্বসম্মতিক্রমে লোকসভায় লোক জনশক্তি পার্টির প্রধান নেতাও নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে তারপর থেকেই নিজ দলে অনেকটাই কোণঠাসা রামবিলাসপুত্র চিরাগ পাসওয়ান। এমনকী পাল্টা শক্তি প্রদর্শন করতে কয়েক সপ্তাহ ধরেই লাগাতার তোড়তোড় করছেন চিরাগ।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
এমনকী কিছুদিন আগেই নিজ শিবিরের শক্তি দেখাতে নতুন করে লোকজনশক্তি পার্টির কার্যনির্বাহী বৈঠকও সারেন দিল্লি। তারপরই ৫ জুলাই বাবা রামবিলাসের জন্মবার্ষিকীতে আশীবার্দা যাত্রার ঘোষণা করেন। যা নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিহারের রাজ্য-রাজনীতি। এদিন পদযাত্রা শুরুর আগেও পরিবারের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল চিরাগকে। ঘুরিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কাকা পশুপতির উপরে।

আমার নিজের লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে
"আমি হাজিপুর থেকে আশীর্বাদ যাত্রা শুরু করছি কারণ এটি আমার বাবার কাজের ক্ষেত্র ছিল। এখান থেকেই রাজনীতির ময়দানে প্রথম পা ফেলেছিলেন তিনি। আমরা রাজ্যের প্রতিটি জেলায় এই যাত্রা করব। সবার আশীর্বাদ নেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। বর্তমানে আমার সেই ক্ষমতা নেই যে আমি কারও কাছে শক্তি প্রদর্শন করব। আমার নিজের লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ।"

হাজিপুর থেকে পদযাত্রা শুরুর নেপথ্য কী কারণ?
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আবার এই হাজিপুর থেকে জিতেই লোকসভায় গিয়েছেন চিরাগের কাকা পশুপতি। তাই খোদ তার গড়ে দাঁড়িয়ে তাঁকে নতুন করে চ্যালেঞ্জ করতেই চিরাগের হাজিপুর নির্বাচন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এদিকে বিহারে গত বিধানসভা নির্বাচন থেকে জেডিইউ-এলজেপি সম্পর্কের ফাটল ক্রমশ চওড়া হতে শুরু করলে পশুপতীর সঙ্গে নীতীশ কুমারের ঘনিষ্ঠতা কারোরই নজর এড়ায়নি।

আম্বেদকর পার্কে চিরাগের পথ আটকালো পুলিশ
অনেকের দাবি পুরনো শত্রুতা থেকে নীতীশই পশুপতিরক মাধ্যমে শায়েস্তা করছেন চিরাগকে। কারণ শেষ নির্বাচনে বিজেপির সঙ্গে সখ্যতা বজায় রাখলেও জেডিইউ-র বিরুদ্ধে লাগাতার বিষোদগার করে গিয়েছিলেন চিরাগ। এদিকে সূত্রের খবর, আশীর্বাদ যাত্রার মাঝে আম্বেদকর পার্কে চিরাগ সমর্থকেরা ঢুকতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। ব্যাপক ধস্তাধস্তি হয় বলে খবর। চিরাগ সমর্থকদের বিরুদ্ধে কোভড বিধি অমান্য করে পদযাত্রা করার অভিযোগ তোলে নীতীশ প্রশাসন। যদিও চিরাগ শিবিরের দাবি তারা পার্কে ঢুকতে চেয়েছিলেন শুধুমাত্র বাবা আম্বেদকরের আশীর্বাদ নেওয়ার উদ্দেশ্যেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications