List of Train Cancelled in Howrah: বর্ধমান, ব্যান্ডেল-তারকেশ্বর লাইনে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

List of Train Cancelled in Howrah: গোটা অগাস্ট মাসজুড়ে ট্রেন বিভ্রাটের খবর সামনে এসেছে! চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু সেপ্টেম্বর মাস পড়তেই ফের ট্রেন বিভ্রাটের খবর। হাওড়া শাখায় ফের লাইন মেরামতির কাজ শুরু হবে।

একই সঙ্গে চলবে ওভারহেড এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজও। আর এই কাজের জন্যে পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক করা হবে। আর তা আগামীকাল রবিবার করা হবে। আর সেই কারনে হাওড়ায় শাখায় একাধিক ট্রেন বাতিলের (List of Train Cancelled in Howrah) খবর সামনে আসছে।

List of Train Cancelled in Howrah

List of Train Cancelled in Howrah:

ইতিমধ্যে পূর্ব রেলের (Indian Rail) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে হাওড়া এবং বর্ধমান কর্ড লাইন, হাওড়া এবং ব্যান্ডেল-নৈহাটি লাইনে (Howrah-Bandel-Naihati), বর্ধমান এবং হাওড়া লাইনে (Barddhaman-Howrah) রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে। একই সঙ্গে খনা-গুমানি শাখাতেও (Khana-Gumani section) এই কাজ হবে। আর এই কাজের জন্যে রবিবার ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানোর কথাও বলা হয়েছে। এমনকি সময় বদল হচ্ছে আরও কয়েকটি ট্রেনের।

List of Train Cancelled in Howrah: রইল সেই তালিকা

বাতিল হওয়া ট্রেনের তালিকায় হাওড়া থেকে বর্ধমান, তারকেশ্বর, ব্যান্ডেল সহ একাধিক লাইনের লোকাল ট্রেন রয়েছে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি তুলে ধরা হল-
Cancellation (On 03.09.2023):

From Howrah: 36825, 36827, 37315, 37317.

From Barddhaman: 36842, 36844

From Bandel : 37536, 37538

From Naihati : 37535, 37537.

From Tarakeswar : 37326, 37328

অন্যদিকে কলকাতা - জম্মু তাউই এক্সপ্রেসের সময় বদল (List of Train Cancelled in Howrah) করা হয়েছে। রবিবার এই ট্রেনটির কলকাতা থেকে সকাল ১১টা ৪৫ মিনিটে ছাড়ার কথা রয়েছে। কিন্তু রবিবার সকাল থেকে হাওড়া শাখায় এই কাজ শুরু হবে। আর সেই কারনে একাধিক লোকাল ট্রেন বাতিল থাকছে। তবে এই ট্রেনটির সময় বদল করা হয়েছে।

এই বিষয়ে রেলের বিজ্ঞপ্তি বলছে-

13151 Kolkata - Jammu Tawi Express will leave Kolkata at 12:15 hrs instead of its schedule departure time at 11:45 hrs. on 03.09.2023.

List of Train Cancelled in Howrah: ক্ষমা চাইল রেল

আর এই কাজের জন্যে যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। আর এজন্যে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে রেলওয়ে। তবে ট্র্যাক থেকে রেলওয়ে সিগন্যাল ঠিক মতো রক্ষনাবেক্ষণ করা না হলে বিপদ ঘটতে পারে। আর সেই কথা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় রবিবার সকাল থেকে এই কাজ শুরু হবে। আর দুপুরের আগেই শেষ করা হবে বলে জানাচ্ছে রেলওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+