শিবসেনা শেষ, 'হাতের পাঁচ' বিধায়কেরাও যোগাযোগ করছেন শিন্ডের সঙ্গে, দাবী কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে দাবি করেছেন যে শিবসেনা বলে আর কিছু নেই। তার দাবী এই যে শিবসেনার চার বিধায়ক যারা এতদিন উদ্ধবের নেতৃত্বে কাজ করছিলেন তাঁরা এবার তার সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা মহারাষ্ট্রে ক্ষমতায় থাকা একনাথ শিন্ডের দলে যোগ দিতে চাইছে বলে তিনি দাবি করেছেন।

কী বলেন মন্ত্রী?
এরপরেই তিনি বলেন , 'আমার মনে হয় না শিবসেনা বলে আর কিছু আছে বা থাকবে। ওই দল শেষ হয়ে গিয়েছে, কেউ আর ওই দলে থাকতে চাইছে না। কয়েকজন ছিলেন, তারাও এখন মুখ ঘুরিয়ে নিয়েছে। আর কেউ বাকি নেই। থাকলেও তারাও দ্রুত উল্টো পথে হাঁটবেন"

শিবসেনার অস্তিত্ব কোথায়?
তিনি আরও বলেন যে, "শিবসেনার অস্তিত্ব কোথায় রইল আর? ৫৬ জন বিধায়ক ছিল ওঁদের। তাঁদের মধ্যে মেরেকেটে আর ওই জনা পাঁচ ছয়েক পরে ছিল ওই দলে। ওই কয়েকজনের মধ্যে আবার চার জন আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। এবার ভাবুন, ছয় থেকে চার গেলে থাকে পড়ে ২ জন। তারাও আর বেশিদিন ওই অবস্থায় ওখানে পড়ে থাকবেন না। শীঘ্রই ওরাও ওই দল ছেড়ে শিন্ডের দলে যোগ দিয়ে দেবেন বলে আমি মনে করি"

সেনা বনাম সেনা যুদ্ধ
সম্প্রতি সেনা বনাম সেনা যুদ্ধে সরগরম হয় মহারাষ্ট্রের রাজ্য রাজনীতি। উদ্ধব ঠাকরেকে সরিয়ে একনাশ শিন্ডে বিজেপির সমর্থনে কুর্সি দখলের পর নেমেছিলেন প্রতীক যুদ্ধে। শেযমেষ উভয় শিবিরই নতুন প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে নামছে। তার আগে নতুন দলরে নাম পান শিন্ডে, তারপর নির্বাচনী প্রতীক পেয়ে যান। শিবসেনার একনাথ শিবিরের প্রতীক হয় জোড়া তলোয়ার আর ঢাল।
একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী তাঁর পার্টির নতুন পরিচয় পেয়েছিলেন। তাঁর পার্টির নতুন নাম হয় 'বালাসাহেবচি শিবসেনা'। নির্বাচন কমিশনের সবুজ সংকেতে শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার নতুন নামকরণ হয়। আবার ওইদিনই নির্বাচন কমিশন উদ্ধবপন্থী শিবসেনাকে নতুন প্রতীক দেয়। তার একদিন পরেই একনাথ শিন্ডে শিবির নতুন প্রতীকও পেয়ে যায়।

প্রতীক-লড়াই
একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে উদ্ধব ঠাকরে শিবিরের প্রতীক-লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সুপ্রিম কোর্ট এই বিতর্কের সমাধানের জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়। সেইমতো দুই শিবিরের সওয়াল-জবাব শুনে নির্বাচন কমিশন শিবসেনার প্রকৃত প্রতীক 'সিজ' করে দেয়। অর্থাৎ দুই শিবিরকেই পৃথক পৃথক প্রতীক নিয়ে নির্বাচনে লড়াইয়ের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেইমতো নির্বাচন কমিশনের তরফেই দলের নাম ও প্রতীক স্থির করে দেওয়া হয়।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications