পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায়ও দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদব
পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চতুর্থ মামলায় দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। ডুমকা ট্রেজারি মামলায় এই রায় ঘোষণা করেছে রাঁচির বিশেষ আদালত।
পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত চতুর্থ মামলায় দোষী সাব্যস্ত হলেন লালুপ্রসাদ যাদব। ডুমকা ট্রেজারি মামলায় এই রায় ঘোষণা করেছে রাঁচির বিশেষ আদালত। এই মামলায় আর এক অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে নির্দোষ বলে ঘোষণা করা হয়েছে। এর আগের মামলায় অবশ্য জগন্নাথ মিশ্রকে আদালত দোষী সাব্যস্ত করে জেল হাজতের নির্দেশ দিয়েছে।

১৯৯৫-৯৬ সালে ডুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা জাল উপায়ে তোলার অভিযোগে এই মামলা হয়। মামলার শুনানি ৫ মার্চ শেষ হয়। ইতিমধ্যে সাড়ে ১৩ বছরের সাজা লালুর ঘোষণা হয়ে গিয়েছে। এদিনের রায়ের পর আদালত কত বছর ফের লালুর সাজা ঘোষণা করে, এখন সেটাই দেখার।
লালুর মামলায় আগামী শুক্রবার সাজা ঘোষণা হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। পশুখাদ্য মামলায় সবকটিতে সাজা পেয়ে ইতিমধ্যে লালুর রাজনৈতিক কেরিয়ার অস্তমিত। আগে তিনটি মামলাতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই মামলাতেও একই রায় হল। এর জেরে প্রথমে ১৯৯৭ সালে বিহারের মুখ্যমন্ত্রী পদ খোয়ানো, তারপরে লোকসভা আসন হারানো ও পরে নির্বাচনে লড়া থেকে বিরত থাকা এবং সবশেষে জেলে যেতে হয়েছে লালুকে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications