রাজস্থানের শিশুমৃত্যু নিয়ে উদ্বিগ্ন সোনিয়া গান্ধী রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে
রাজস্থানের কোটা জেলার জেকে লোন হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হল বৃহস্পতিবার। হাসপাতালের সুপারিটেন্ডেন্ট সুরেশ দুলারা জানিয়েছেন, ডিসেম্বরে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২–তে।

শেষ তিনদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। ৩০ এবং ৩১ ডিসেম্বর আটজন এবং ১ ও ২ জানুয়ারি আরও ২ শিশুর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুলারা জানিয়েছেন, ওই দুই শিশু গুরুতর অসুস্থ ছিল এবং তাদের আইসিইউতে রাখা হয়েছিল। যদিও জেকে লোনের শিশু বিভাগের প্রধান অমৃতলাল বৈরওয়া জানিয়েছেন, গত দু’দিনে যে আট শিশুর মৃত্যু হয়েছে তারা সকলেই সময়ের আগে প্রসব হয়েছিল এবং চিকিৎসকদের কোনও দোষ নেই এতে। সদ্যোজাতদের ওজন খুবই কম ছিল। তার ওপর গর্ভবতী মাকে হাসপাতালে অত্যন্ত গুরুতর অবস্থায় নিয়ে আসা হয় এবং প্রসবের সময় মহিলাদের আত্মীয়রা কোনও নির্দেশই যথাযথ পালন করছিল না। ২০১৯ সালে এই হাসপাতালে মৃত্যু হয়েছে ৯৬৩ জন শিশুর। শিশুমৃত্যু নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরই কমিটি গঠন করা হয়। কমিটি তার রিপোর্টে জানায় যে অক্সিজেন পাইপলাইনের অভাব ও অতিরিক্ত ঠাণ্ডাতেই মৃত্যু হয়েছে শিশুদের।
দুলারা এ প্রসঙ্গে বলেন, 'অন্য সরকারি হাসপাতালের তুলনায় এই সংখ্যাটি অনেকটাই কম। একদিনে একটি শিশুর মৃত্যু মানে হাসপাতালে মৃত্যুর হার কমছে। গত বছর ডিসেম্বরে ৯১টি শিশুর মৃত্যু হয়েছিল।’ শিশু মৃত্যু নিয়ে তোলপাড় হওয়ার পর, কংগ্রেসের অস্থায়ী সভাপতি সোনিয়া গান্ধী রাজ্যের দলের দায়িত্বে থাকা অবিনাশ পাণ্ডেকে বৃহস্পতিবার সমন পাঠিয়েছেন। সোনিয়া গান্ধী শিশুমৃত্যু নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেও বিস্তারিত তথ্য জানাতে বলেছেন। কোটার পরিস্থিতি নিয়ে পাণ্ডে ইতিমধ্যেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। সোনিয়া গান্ধী অত্যন্ত মর্মাহত হয়ে জানিয়েছেন যে শিশুদের মৃত্যু যখন হচ্ছিল কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর অবিনাশ পাণ্ডে বলেন, 'সোনিয়া জি শিশু মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। এটা খুবই দুঃখের পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রীকে রিপোর্ট তৈরি করে দিতে বলেছেন। বিজেপি যে অভিযোগ আনছে তা সত্য নয়, তদন্ত চলছে এবং দোষীরা শাস্তি পাবে।’
শিশুমৃত্যু নিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে সমালোচিত হওয়ার পর বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট টুইট করে বলেন, 'কেন্দ্র সরকারের প্রতিনিধিদের আসতে অনুরোধ করব এবং রাজ্য সরকার এই রাজ্যকে নিরোগী করতে বদ্ধ পরিকর। শিশুমৃত্যু নিয়ে সরকার যথেষ্ট স্পর্শকাতর এবং এটার মধ্যে কোনও রাজনীতি নেই এবং কোটায় মৃত্যুর হারও কমেছে।’ তিনি আরও জানিয়েছেন যে ২০১১ সালে তিনি ক্ষমতায় এসেই ওই হাসপাতালে আইসিইউ ইউনিটের বন্দোবস্ত করেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications