তামাকে কী আদৌও সারছে করোনা সংক্রমণ? জানুন কী বলছে গবেষণা
তামাকে কী আদেও সারছে করোনা সংক্রমণ? জানুন কী বলছে গবেষণা
'ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে', এমন সতর্কবার্তা সর্বত্রই ঘুরে বেড়াতে দেখেছি আমরা। কিন্তু,এই বার্তাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একদল ফরাসী গবেষক বলছেন, নিকোটিন নাকি রুখতে পারে করোনা সংক্রমণ। এই বিষয়ে প্রাথমিক গবেষণাও ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ধূমপায়ীদের মৃত্যুহার কম, বলছে সমীক্ষা
তাবড় তাবড় ফরাসী গবেষকদের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা যাচ্ছে, অন্যান্য সাধারণ করোনা আক্রান্ত রোগীদের থেকে আক্রান্ত ধূমপায়ী ব্যক্তিদের মৃতের হার অনেকাংশে কম। এই সমীক্ষার পরেই দাবি করা হয়, নিকোটিন কোভিড সংক্রমণের মাত্রা কিছুটা হলেও কমাতে পারে।

ভাইরাস প্রতিরোধে নিকোটিন-প্যাচ ব্যবহার
এই বিষয়ে বিশদে পরীক্ষার জন্য প্যারিস হাসপাতাল ও ফ্রান্সের ঐতিহ্যবাহী পাস্তুর ইনস্টিটিউটের স্বাস্থ্যকর্মী ও রোগীদের শরীরে নিকোটিন প্যাচ লাগিয়ে ক্লিনিকাল ট্রায়াল করার কথা ভেবেছিলেন গবেষকরা। এই প্রসঙ্গে, প্যারিস হাসপাতালের ডাক্তার ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ জাহির আমোরা বলেছেন, ১৫০০ জন স্বাস্থ্যকর্মী ও ৪০০ জন রোগীর শরীরে নিকোটিন প্যাচ লাগিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। দেখা হবে কীভাবে নিকোটিন শরীরে ভাইরাসের সংক্রমণকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারে।

কীভাবে ভাইরাস রুখবে নিকোটিন? জেনে নিন
একজন ফরাসী গবেষক জানান, নিকোটিন পরোক্ষ ভাবে ভাইরাস প্রতিরোধ করতে পারে। গবেষকদের দাবী, ভাইরাল প্রোটিনকে মানুষের দেহ কোষের ভেতরে ঢুকতে দেয় না নিকোটিন। দেহকোষের যে সারফেস প্রোটিন বা বাহক প্রোটিনের (ACE-2) সঙ্গে জোট বেঁধে ভাইরাস কোষের মধ্যে ঢোকে, সেই জোট বাঁধার প্রক্রিয়াকে আটকে দেয় নিকোটিন। তার নিজস্ব রিসেপটর দেহ কোষের রিসেপটরের সঙ্গে জুড়ে যায়, ফলে ভাইরাসের স্পাইক প্রোটিন আর দেহকোষে ঢোকার রাস্তা খুঁজে পায় না। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য, গবেষকরা সংক্রমণ ঠেকাতে কোনোভাবেই ধূমপান করার পরামর্শ দেননি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications