(ভিডিও) নির্বাচনী প্রচারে গিয়ে আবেগে ভাসলেন কিরণ বেদী, ভিজল চোখের পাতা
নয়াদিল্লি, ৪ জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার জোরকদমে শুরু করে দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদী। আর সেই প্রচারে এসেই জণগণের ভালভাসায় আবেগে ভাসলেন তিনি। চোখের জলও বাধ মানল না।
আরও পড়ুন : 'বহিরাগত' বেদী-বিন্নিকে টিকিট, দিল্লি বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব
আরও পড়ুন : অসন্তুষ্ট আন্না ধরলেন না কিরণ বেদীর টেলিফোন
"এটা মানুষের ভালবাসা, আমি মনের অবস্থা প্রকাশ করার ভাষা পাচ্ছি না।" কৃষ্ণ নগরের রোড শোয়ে রুমালে চোখ মুছতে মুছতে বললেন কিরণ বেদী।

এরপরেই কয়েক ঢোক জল খেয়ে নিয়ে বললেন, "আমি এই ভালবাসা আবার আপনাদের ফিরিয়ে দেব। সরকার আপনাদের ভালবাসা একই রূপে ফিরিয়ে দেবে। সরকার সততার সঙ্গে কাজ করবে, মানুষের সেবা করবে।"
৬৫ বছরের প্রাক্তন কড়া আইপিএস অফিসারের এই আবেগপূর্ণ দিকটি অবাক করেছে দিল্লির বহু বাসিন্দাকেই।
Kiran Bedi in tears during her rally in Krishna Nagar, says "I have no words to thank people for their love" https://t.co/ZulpDnkjmA
— ANI (@ANI_news) February 4, 2015 নির্বাচনের প্রচারে পূর্ব দিল্লির কৃষ্ণ নগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের সঙ্গে দেখা করতে আসেন কিরণ বেদী। শনিবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা কেন্দ্র বিজেপির শক্তঘাঁটি বলেই মনে করা হচ্ছে। তবে এই কেন্দ্রেও আম আদমি পার্টি কড়া প্রতিযোগিতা দিতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এদিকের কিরণ বেদীর রোড শো-এর পাল্টা জবাব দিতে আজ, বুধবার এই কেন্দ্রেই 'আম অউরত রালি' আয়োজন করেছে আপ। যদিও এই পদযাত্রাটি কিরণ বেদীর করা রোড শো কেন্দ্র থেকে হবে না।












Click it and Unblock the Notifications