'বহিরাগত' বেদী-বিন্নিকে টিকিট, দিল্লি বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব
নয়াদিল্লি, ২১ জানুয়ারি: কিরণ বেদী থেকে শুরু করে বিনোদকুমার বিন্নি। 'বহিরাগত' লোকজন বিজেপিতে এসেই ভোটের টিকিট পেয়ে যাচ্ছে। অথচ বছরভর যাঁরা সংগঠন দেখভাল করেন, তাঁরা হালে পানি পাচ্ছেন না। এই অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভে শামিল হল একদল বিজেপি কর্মী। দিল্লির বিজেপি সভাপতি সতীশ উপাধ্যায়কে ঘিরে ধরে তারা বিক্ষোভও দেখায়।
আরও পড়ুন: বিজেপিতে যোগ দিলেন কিরণ বেদী, লড়বেন দিল্লি নির্বাচনেও
কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন প্রাক্তন আইপিএস কিরণ বেদী। তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। বিনোদকুমার বিন্নি আম আদমি পার্টি থেকে এসে অনায়াসে টিকিট পেয়ে গিয়েছেন। এই বিন্নিই এক সময় বিজেপির ঘোর দুশমন ছিলেন। সদ্য আম আদমি পার্টি থেকে আসা শাজিয়া ইলমিও প্রভূত গুরুত্ব পাচ্ছেন দলে। অথচ বিজেপির অনেক নেতা-কর্মী রয়েছেন, যাঁরা এ বারের ভোটে টিকিট পাবেন বলে আশা করেছিলেন। সেই আশা সফল হয়নি।

বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মীরা তাই সতীশ উপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাঁর গাড়িতে লাথি মারা হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ভোটের সময় অন্তর্ঘাত করতে পারেন দলের বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications