পরিবারের পাঁচজনকে গুলি করে খুন! উত্তর প্রদেশে আত্মঘাতী গৃহকর্তা
উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৯০ কিমি দূরে সীতাপুরে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মা-স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পরে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি মথুরা থানার পালহাপুর গ্রামের। এদিন সকালে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথমে মা ও স্ত্রীকে খুব করে। তারপরে তিন সন্তানকে খুন করেন। পরিবারের পাঁচজনকে খুন করার পরে আত্মঘাতী হন ওই যুবক। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুসারে অভিযুক্ত যুবক মাদকাশক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

শনিবার রাতে পালহাপুর গ্রামের কৃষক বীরেন্দ্র সিংয়ের ছেলে অনুরাগ সিং এই কাণ্ড ঘটায়। মানসিকভাবে বিপর্যস্ত অনুরাগ সিং মা সাবিত্রী দেবি (৬২), স্ত্রী প্রিয়াঙ্কা সিং (৪০), মেয়ে অশ্বি (১২), ছেলে অনুরাগ ও মেয়ে অর্ণাকে খুন করে। প্রথম চারজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। ছোট মেয়ের মৃত্যু হয় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এই ঘটনার পরে অনুরাগ সিং (৪৫) নিতেই আত্মহত্যা করেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সীতাপুরের এসএসপি চক্রেশ মিশ্র বলেছেন, মথুরার রামপুর পুলিশ খবর পেয়েছে, অনুরাগ সিং নামে মানসিকভাবে অসুস্থ এক যুবক নিজের পরিবারের পাঁচ সদস্যকে খুন করে। প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর ঝগড়া হত। কারণ তাকে মাদকাশক্ত থেকে মুক্তির জন্য পাঠানোর কথা চলছিল। এব্যাপারে পুলিশ ও এফএসএল তদন্ত শুরু করেছে। সব দিক থেকে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনার পরে শান্ত সীতাপুরের পালহাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications