মুকেশের বিরুদ্ধে এফআইআর কেজরিওয়ালের, বাদ নন মইলি, মুরলীও

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় বিপুল প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের মালিকানা রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী মুরলী দেওরা, বর্তমান পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি প্রমুখ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানির সঙ্গে গোপন বৈঠক করেছেন। তাতে ঠিক হয়েছে, গ্যাসের দাম ইউনিট পিছু ৪ ডলার থেকে বাড়িয়ে করা হবে ৮ ডলার। এর ফলে বিদ্যুতের মাশুল, বাসভাড়া ইত্যাদি বেড়ে যাবে। সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। এ সব বিবেচনা না করে শুধু মুনাফার লোভে গ্যাসের দাম বাড়াতে চাইছে রিলায়েন্স। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখায় চারজন প্রভাবশালী ব্যক্তি লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বীরাপ্পা মইলির প্রতিক্রিয়া, "ওঁকে সহানুভূতি জানাচ্ছি। ওঁর জানা উচিত, একটি সরকার কীভাবে চলে। কেউ ইচ্ছে করলেই হঠাৎ দাম বাড়িয়ে দিতে পারে না। তার জন্য আইনি প্রক্রিয়া মেনে এগোতে হয়।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications