বাংলা ও কেরলে বোমার বাজার চাঙ্গা, ভোটের মরশুম চলছে যে!
নয়াদিল্লি, ৬ মে : ভারতের প্রায় সব প্রদেশেই ভোটের সময়ে কম-বেশি গন্ডগোল হয়। তবে পশ্চিমবঙ্গে ভোট হলে তা যে মাত্রাছাড়া আকার নেয় তা বলাই বাহুল্য। এবার তেমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। জানা গিয়েছে ভোটের মরশুমে বাংলায় বোমার বাজার সবচেয়ে চাঙ্গা হয়ে উঠেছে। [যৌন দাসত্বের কারবারে ভারতের ভরকেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ]
এক্ষেত্রে পিছিয়ে নেই কেরলও। দুটি রাজ্যেই পিস্তল বা অন্য কোনও অস্ত্র নয়, বেআইনি বোমা তৈরির কারবারিদের রমরমা বাজার। আর তা দিয়েই ভোট সন্ত্রাস তৈরির চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। [ভারতে আইএস জঙ্গিদের মূল উৎস পশ্চিমবঙ্গ, দাবি গোয়েন্দাদের]

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই বোমা ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়ে গিয়েছে। বাংলায় সবে ভোট শেষ হয়েছে। তবু ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত। অন্যদিকে কেরলে আগামী ১৬ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। [বাংলা ও তামিলে সবচেয়ে বেশি সক্রিয় আইএসআইএস : কেন্দ্রীয় রিপোর্ট]
জানা গিয়েছে, কেরল একজন বোমা তৈরির কারিগর ১০০টি বোমা তৈরি করতে ২০ হাজার টাকা নিচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দাম তুলনায় অনেকটাই কম। ১০০টি বোমার দাম এরাজ্যে ৫০০০ থেকে ১০ হাজার টাকা। [জেনে নিন কীভাবে মালদহ দিয়ে সারা দেশে ছড়াচ্ছে জাল নোট]
মূলত গরিব কারিগরদের দিয়েই এই প্রাণের ঝুঁকি নেওয়া কাজ করানো হচ্ছে। কারিগরদের দৈনিক ২০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। এর মধ্যেও আবার ভাগ রয়েছে। যেমন খুব শক্তিশালী বোমার এক-একটি বিকোচ্ছে ১৫০০ টাকা করে। এছাড়া কম শক্তিশালী বোমা ২০০-৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বোমা তৈরি করা ব্যক্তিরা কোনও পরিত্যক্ত বাড়িতে বা এমনকী লোকালয়ের মধ্যে নিজের বাড়িতে বসেই বোমা তৈরি করছে। যার ফলে বোমা ফেটে বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই নজরে পড়েছে। আর সেজন্যই গোটা বিষয়টি পুলিশ বা নিরাপত্তাকারীদের নজর এড়িয়ে গিয়েছে।
-
আজ থেকেই আবহাওয়ার বড় বদল, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস -
বাংলাদেশে জ্বালানি সঙ্কট! সেই ভারতের কাছেই অতিরিক্ত ডিজেল চেয়ে আবেদন ঢাকার, ভেবে দেখবে নয়াদিল্লি -
ইরানি যুদ্ধজাহাজ ঘিরে নতুন জল্পনা, শ্রীলঙ্কা উপকূল থেকে ৯ নটিক্যাল মাইল দূরে রণতরী -
যুদ্ধের প্রভাবে জ্বালানি চাপ, রান্নার গ্যাস সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার কেন্দ্রের -
১৩ বছর পর সারদা কাণ্ডে বড় নির্দেশ, শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে বলল কলকাতা হাইকোর্ট -
১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার জন্য প্যাসিভ ইউথানেশিয়ার অনুমতি সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায় -
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, মাইন পোঁতার অভিযোগে ইরানকে সতর্ক করলেন ট্রাম্প -
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ ধ্বনি ভোটে -
মধ্যপ্রাচ্যে অস্থিরতা! জ্বালানি সঙ্কটের কারণে বিমান ভাড়া বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া -
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানি চাপ, পরমাণু বিদ্যুতের পক্ষে সওয়াল ইউরোপীয় কমিশনের -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
বিয়ে সেরে ফেললেন কুম্ভ মেলার ভাইরাল মোনালিসা, মুসলিম প্রেমিককে নিয়ে দ্বারস্থ হলেন কেরল পুলিশেরও












Click it and Unblock the Notifications