মুখ্যমন্ত্রীর পরিবার এব্যাপারে টেক্কা দেবে অমিত শাহের ছেলেকেও! ৪ বছরের ৪০০% বেড়েছে সম্পত্তি
গত ৪ বছরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা তথ্যে এমনটাই উঠে এসেছে।
গত ৪ বছরে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিল করা তথ্যে এমনটাই উঠে এসেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে কেটি রামা রাও এবং পুত্রবধূর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা।

ছেলের সম্পত্তি বেড়েছে ৪০০%
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ছেলে কেটি রামা রাও-এর সম্পত্তি চার বছরে বেড়েছে ৪০০ শতাংশ। ২০১৪-তে তাঁর বাৎসরিক আয় ছিল ২৯ লক্ষ টাকা, ২০১৮-তে তা হয়েছে ৭৪ লক্ষ টাকা। পুত্রবধূ শৈমিলার বাৎসরিক আয় ২০১৪ সালে ছিল ২১ লক্ষ টাকা। বর্তমানে তা হয়েছে ৪ কোটি টাকা। ২০ গুণ বৃদ্ধি পেয়েছে সম্পত্তি।

পুত্রবধূর সম্পত্তি বেড়েছে ছেলের থেকেও বেশি
রামা রাও, জমপ্রিয় কেটিআর নামে। দাখিল করা সম্পত্তির প্রমাণপত্রে তেলেঙ্গানার মন্ত্রী বলেছেন, স্ত্রীর সম্পত্তি তাঁর থেকে বেশি। নিজের সম্পত্তি ৪.৯৩ কোটি টাকা। আর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৩৬.৬৮ কোটি টাকা। কন্যয়া কে আলেখ্যর নামে ১৯.৫০ লক্ষ টাকা রয়েছে ব্যাঙ্কে।

পেশা কৃষিজীবী
তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির কার্যত দ্বিতীয় স্থানে থাকা কেটিআর-এর হাতে রয়েছে, রাজ্যের গুরুত্বপূর্ণ দফতর। রয়েছে শিল্প, তথ্য প্রযুক্তি এবং পুর দফতর। বাবার মতো নিজেকে কৃষিজীবী হিসেবে বলতেই ভালবাসেন তিনি। স্ত্রীর পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা।
কেটিআর যে প্রমাণ নির্বাচন কমিশনের দাখিল করেছেন, তাতে রয়েছে, বছরে আয় ১৪.৫৭ লক্ষ টাকা। কৃষি থেকে আয় ৫৯.৮৫ লক্ষ টাকা। স্ত্রীর বাৎসরিক আয় ৩.৫৫ কোটি টাকা। কৃষি থেকে তাঁর আয় দেখানো হয়েছে, ২৪.৬৫ লক্ষ টাকা। মেডক, রঙ্গারেড্ডি, হায়দরাবাদ, করিমনগর জেলায় একাধিক জমি রয়েছে। যার বাজার মূল্য হিসেবে দেখানো হয়েছে ১০ কোটি টাকা।

গাড়ি মাত্র একটি
কেটিআর জানিয়েছেন, তাঁর একটি মাত্র গাড়ি রয়েছে। তাঁর বাবা চন্দ্রশেখর রাও-এর ঘোষিত সম্পত্তি ২২ কোটির। কিন্তু ঘোষণায় তিনি বলেছেন, তাঁর কোনও গাড়ি নেই।
বাবার কাছ থেকে ছেলে ও পুত্রবধূর ঋণের পরিমাণ ১ কোটি টাকা বলে জানানো হয়েছে।
( ছবি সৌজন্য: পিটিআই)
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications