কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: জয়ের খবরে উল্লাস! কর্নাটক কংগ্রেসের অফিসে উঠল বজরংবলির স্লোগান
সকালের ট্রেন্ডে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের বাইরে উৎসব শুরু হয়ে যায়। পরবর্তী সময়ে উৎসব পালন শুরু হয় বিভিন্ন জায়গায়। এই প্রতিবেদন লেখার সময় কর্নাটক নির্বাচনের ফল ২০২৩ (Karnataka Election Results 2023) কংগ্রেস ১৩৩, বিজেপি ৬৫, জেডিএস ২২ এবং অন্যরা ৪ টি আসনে এগিয়ে রয়েছে।
এদিন উৎসব পালন করতে কংগ্রেস কর্মীদের হনুমানের পোশাক পরতেও দেখা গিয়েছে। সেই পোশাক পরেই তারা বিজেপির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা বলেন, বজরং বলি বিজেপি কা সাথ হ্যায়। বজরং বলি নে বিজেপি পার ফাইন লাগায়া হ্যায়।

প্রসঙ্গত কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই সময় তারা জাতি-ধর্মের ভিত্তিতে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেছিল। শুধু বজরং দলই নয় পিএফআইকে নিষিদ্ধ করার কথাও বলা হয়েছিল কংগ্রেসের ইস্তেহারে।
কংগ্রেসের ইস্তেহারে বলা হয়েছিল, কংগ্রেস মনে করে বজরং দল, পিএফআই বা অন্যরা শত্রুতা বা বিদ্বেষ প্রচার করে। সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু সম্প্রদায় না দেখেই নিষেধাজ্ঞা আরোপের কথা বলে হয়েছিল ইস্তেহারে।

তবে এর পরেই বিজেপির শিবির থেকে প্রচিবাদ শুরু হয়। সেই সময় অবশ্য কংগ্রেস পিছু হটে। দলের কয়েকজন শীর্ষ নেতা জানান, বজরংদলকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। তবে বিজেপি বিষয়টি নির্বাচনী ইস্যু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অনেকেই প্রচারে ভগবান হনুমানকে অপমান করার অভিযোগ করেন।
প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস বজরং বলি ভক্তদের আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভোটারদের কাছে আবেদন করে বলেন, জয় বজরং বলি স্লোগান দিয়ে যাঁরা সংস্কৃতির অপব্যবহার করছেন তাঁদের শিক্ষা দিতে। যদিও শেষ পর্যন্ত তা আর করতে পারল না বিজেপি। তাই জয়ের ইঙ্গিত পেতেই কংগ্রেস কর্মীরাই নেমে পড়লেন এবং জয় বজরং বলি স্লোগান দিলেন।












Click it and Unblock the Notifications