Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটক নির্বাচনের ফলাফল ২০২৩: কংগ্রেসের বাজিমাতে কাণ্ডারী সুনীল, চ্যালেঞ্জের মুখে প্রশান্ত কিশোর

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কর্নাটকে এককভাবেই সরকার গড়ছে কর্নাটকে। ২২৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩০টির বেশি আসন দখলের দিকে এগিয়ে চলেছে কংগ্রেস। নির্বাচনের আগেও কংগ্রেস যেখানে দুই শিবিরে বিভাজিত থেকে দিশাহীন ছিল, সেখানে এত বড় জয় বিরাট ব্যাপার।

এই জয়ের নেপথ্য কারিগর হলেন সুনীল কানুগোলু। কংগ্রেসের চিফ ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। বিজেপি থেকে তাঁর কংগ্রেসে আসা। কানুগোলুকে বিজেপিতে ফেরানোর চেষ্টাও করেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। যদিও তা হয়নি। বোম্মাই সরকারের পতন সুনিশ্চিত হলো সুনীলের পরিকল্পনায়।

সুনীল কানুগোলু

২ মাস আগের ঘটনা। বিজেপির টিকিট প্রত্যাশীরা ভিড় জমিয়েছিলেন তাজ ওয়েস্ট ইন্ড হোটেলে। ভিড় ঠেলে হোটেলে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালার সঙ্গে বৈঠক করেন সুনীল কানুগোলু। এতটাই ছিমছাম থাকেন যে কেউই বোঝেননি তাঁর উপরই নির্ভর করছে কে টিকিট পাবেন আর কে পাবেন না।

কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Election 2023) ফলাফলে আশাতীত সাফল্য পেল কংগ্রেস। তারপরই জোর মাতামাতি শুরু হয়েছে চল্লিশ পেরনো সুনীলকে নিয়ে। প্রশান্ত কিশোরের এক সময়ের সহযোদ্ধা। কর্নাটক বিজয়ের পর এবার সেই প্রশান্তকেই সুনীল চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। লোকসভা ভোটেও সুনীলই রাহুলদের হাতিয়ার।

সুনীল কানুগোলু

২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির প্রচারের দায়িত্বে ছিলেন সুনীল। তিনি চলতি বছরেই কংগ্রেসের সদস্যপদ নেন। কর্নাটক-সহ অন্য নির্বাচনগুলির প্রচারের রণকৌশল নির্ধারণ সুনীলের উপর ভরসা রাখছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ২০১৯ সালে লোকসভা ভোটে পোল স্ট্র্যাটেজিস্ট ডিএমকের হয়ে কাজ করেছেন।

২০২১ সালে তামিলনাড়ুতে এআইএডিএমকের প্রচার ও নির্বাচন রণনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জয়ললিতার মৃত্যুর পর তাঁর দলের হয়ে যেভাবে কাজ করেছেন সুনীল, তা প্রশংসিত হয়। চুপচাপ কাজ করে থাকেন, লম্বাচওড়া ভাষণ দেন না। এতটাই প্রচারবিমুখ যে ছবি সহজলভ্য নয়। একটি সংবাদমাধ্যম সুনীল ভেবে ভুল করে তাঁর ভাইয়ের ছবি ছেপেছিল।

কংগ্রেস সিদ্দারামাইয়া

কংগ্রেসের বিপুল জয়ের পর অভিনন্দন-বার্তা পেয়ে সুনীল সকলকে ধন্যবাদ জানাচ্ছেন। কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। সুনীলের কংগ্রেসে যোগ দেওয়া দিল্লিতে বিজেপির সদর দফতরে চিন্তার ভাঁজ ফেলেছিল। কংগ্রেসের স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিজের রাজ্য কর্নাটকে বাজিমাতের পর সুনীল যে আরও বড় ভূমিকা পালন করবেন তা নিয়ে সন্দেহ নেই।

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাও সুনীলেরই পরিকল্পনা। বেশ কয়েকজন নির্বাচন বিশেষজ্ঞকে নিয়ে গড়া টিমকে নেতৃত্ব দিচ্ছেন সুনীল। শিবকুমার ও সিদ্দারামাইয়া অনুগামীদের এককাট্টা করেন। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে জানিয়ে দেন, কংগ্রেসের আদর্শে বিশ্বাস করেন। সে কারণে বিজেপিতে ফেরার প্রস্তাব খারিজ করেন সপাটে।

বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা ঠিক করতে দিনে ২০ ঘণ্টা কাজ করেছেন। নিভৃতে থেকে কাজ করতে পছন্দ করেন। তাঁর কথায়, আমি সাধারণভাবে কাজ করতে ভালোবাসি। জিততেই হবে, এই মানসিকতা নিয়ে চলি। আত্মপ্রচার পছন্দ করি না। আমাকে অনেকেই জানেন। তবে আমি অন্য কাউকে নিয়ে উদ্বেগে থাকি না।

কংগ্রেস রাহুল গান্ধী কর্নাটক

কানুগোলু তেলঙ্গানা, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ ও রাজস্থান বিধানসভা নির্বাচনেও কংগ্রেসকে সাফল্য এনে দিলে তা লোকসভা নির্বাচনের আগে আরও বড় বিষয় হবে। আপাতত দক্ষিণ ভারত বিজেপি-মুক্ত হয়ে গেল। যে রাজ্যগুলিতে এ বছরের শেষের দিকে ভোট হবে তার কয়েকটিতে কংগ্রেস সাফল্য পেলেই মোদীর বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন সুনীল।

কর্নাটকের বেলারিতে সুনীলদের আদি বাড়ি। জন্ম ও বেড়ে ওঠা চেন্নাইয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভ করেছেন। গ্লোবাল ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম ম্যাককিনসেতে ছিলেন। ভারতে এসে গুজরাতে পলিটিক্যাল স্ট্র্যাটেজি নির্ধারণের কাজ শুরু করেন। গড়ে তোলেন অ্যাসোসিয়েশন অব বিলিয়ন মাইন্ডস।

২০১৪ সালে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর প্রচার-কৌশল তৈরির অন্যতম কারিগর ছিলেন সুনীল। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিজেপি ও ২০১৯ সালে লোকসভা ভোটে এমকে স্ট্যালিনের দলের হয়ে প্রচার কৌশল সাজান। জনপ্রিয় হয় নামাক্কু নামে স্লোগান। ৩৯টির মধ্যে ৩৮টি আসনেই সেবার জিতেছিল ডিএমকে জোট।

প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে স্ট্যালিন চুক্তি করায় সুনীল বেঙ্গালুরুতে ফিরে যান। ইলেকশন স্ট্র্যাটেজি ঠিক করার কাজ থেকে সাময়িক বিরতি নেন। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী পালানীস্বামীর অনুরোধে এআইএডিএমকের প্রচার রণকৌশল নির্ধারণের দায়িত্ব নেন সুনীল। ২০২১ সালের ভোটে ৭৫টি আসন জেতে এআইএডিএমকে।

প্রশান্ত কিশোর যেমন প্রচারের আলোয় থেকে কাজ করেন সুনীল তাঁর উল্টো। কাজের ক্ষেত্রে তিনি নির্মম। কথা শোনেন বেশি, বলেন কম। বন্ধুদের সবরকম সহযোগিতা করেন। খেতেও ভালোবাসেন। ১০ বছরেই খ্যাতির শিখরে। কর্নাটকে কিট্টুর ও কল্যাণ কর্নাটকের কথা কে ফ্যাক্টর হিসেবে দেখানো হয়। তবে কানুগোলুর কে ফ্যাক্টর বিধান সৌধে ফেরাচ্ছে কংগ্রেসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+