Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুখ ফসকে মোদীর নামে ভোট চাইলেন সিদ্দারামাইয়া, ভুল ভাঙালেন নরেন্দ্রই

দলের প্রার্থীর নামে ভোট চাইতে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ভোট চেয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একেবারে শেষ প্রহরের জোরকদমে প্রচার চলছে কর্ণাটকে। বিজেপি-কংগ্রেস-জেডিএস প্রচারের কসুর করছে না। তার মাঝেই নানা ঘটনা ঘটছে। এর আগে বিজেপি সভাপতি অমিত শাহ গোলমেলে মন্তব্য করে সমালোচনা কুড়িয়েছিলেন, বিরোধীদের হাসির পাত্র হন। এবার সেই একই কাজ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দলের প্রার্থীর নামে ভোট চাইতে গিয়ে তিনি ভোট চেয়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে।

ভোট প্রার্থনা মোদীর নামে

ভোট প্রার্থনা মোদীর নামে

কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে সিদ্দারামাইয়া জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভুল করে দলের প্রার্থী নরেন্দ্র স্বামীর নামে ভোট চাইতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোট চেয়ে বসেন।

মোদী স্তুতি সিদ্দারামাইয়ার

মোদী স্তুতি সিদ্দারামাইয়ার

শুধু তাই নয়, স্থানীয় কন্নড় ভাষায় কথা বলতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর কারণেই গ্রামে গ্রামে উন্নয়ন ছড়িয়ে পড়েছে। গ্রামের রাস্তাঘাট, বাড়ি, পানীয় জলের সমস্যার সমাধান হয়েছে নরেন্দ্র মোদীর জন্যই। এমনই নাকি মুখ ফসকে বলেছেন সিদ্দারামাইয়া।

ভুল শোধরালেন নরেন্দ্রই

ভুল শোধরালেন নরেন্দ্রই

যাঁর নামে বলতে গিয়ে ভুল করে মোদীর নাম নেন সিদ্দারামাইয়া, সেই নরেন্দ্র স্বামী পাশে দাঁড়িয়ে ছিলেন। তিনিই মুখ্যমন্ত্রীকে সন্তর্পণে ভুল শুধরে দেন। তারপরই সিদ্দারামাইয়া ক্ষমা চেয়ে নরেন্দ্র স্বামীর নাম বলেন। তবে মুখ ফসকে বলার পরও দমে যাননি সিদ্দারামাইয়া। পাল্টা তিনি যুক্তি দেন, মূল শব্দ অবশ্যই নরেন্দ্র। স্বামী এখানে আছে আর মোদী গুজরাতে। এমনটাই বলেন তিনি।

একই ভুল অমিত শাহের

একই ভুল অমিত শাহের

গত মার্চে অমিত শাহ মুখ ফসকে কর্ণাটকে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পার উপরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার চালানোর দায় চাপান। যদিও সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়েছিলেন তিনি। এরপরে কর্ণাটকে অমিত শাহ-র ভাষণের ভুল মানে করে বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী বলেন, গরিব ও দলিতদের জন্য মোদী সরকার কিছুই করবে না। যা নিয়ে বিরোধীরা হাসাহাসি করেছিল। তবে এবার সিদ্দারামাইয়ার বক্তব্যের পর বিজেপির মুচকি হাসির পালা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+