Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karnataka CM Swearing-In Ceremony LIVE: শপথ নিলেন সিদ্দারামাইয়া-শিবকুমার, কর্নাটকে নতুন ইনিংস শুরু কংগ্রেসের

কর্নাটকে নতুন পথ চলা শুরু করছে কংগ্রেস। পাঁচ বছর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সিদ্দারামাইয়াকেই ফের সিংহাসনে বসিয়ে কর্নাটকে সরকার পরিচালনা করবে কংগ্রেস। ডেপুটি হবেন দলের প্রদেশ সভাপতি ডিকে শিবকুমার। এদিন শনিবার সিদ্দারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠান হবে বেঙ্গালুরুতে। সেই অনুষ্ঠানের সমস্ত আপডেট জানুন একনজরে।

শপথ নিলেন সিদ্দারামাইয়া-শিবকুমার, কর্নাটকে নতুন ইনিংস শুরু কংগ্রেসের

May 20, 2023, 4:01 pm IST

বিধানসভায় সিদ্দারামাইয়া

শপথ নেওয়ার পরে বিধানসভায় পৌঁছে গেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
May 20, 2023, 2:12 pm IST

নেমপ্লেট বসল সিদ্দারামাইয়ার

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে লাগানো হল সিদ্দারামাইয়ার নামের প্লেট। আগামী পাঁচবছর তিনিই সামলাবেন কর্নাটক।
May 20, 2023, 1:54 pm IST

কংগ্রেসের ৫ প্রতিশ্রুতি পরিণত হবে আইনে

কর্নাটকে কংগ্রেস যে পাঁচটি ভোট প্রতিশ্রুতি দিয়েছিল তা এবার আইনে পরিণত হতে চলেছে বলে শপথগ্রহণের মঞ্চেই জানিয়ে দিলেন রাহুল গান্ধী। প্রথম মন্ত্রিসভার মিটিংয়েই সমস্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
May 20, 2023, 1:36 pm IST

শপথগ্রহণে বিরোধী নেতৃত্বের উপস্থিতি

বিরোধী নেতৃত্ব উপস্থিত কর্নাটকে সিদ্দারামাইয়ার শপথগ্রহণ মঞ্চে। বিরোধী দলের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এদিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন।
May 20, 2023, 1:24 pm IST

শপথ মন্ত্রিসভার সদস্যদের

মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খাড়গে, রামালিঙ্গ রেড্ডি, বিজেড জমীর আহমেদ খান।
May 20, 2023, 1:08 pm IST

শপথ মন্ত্রিসভার সদস্যদের

জি পরমেশ্বর, কে মুনিয়াপ্পা, কেজে জর্জ, এমবি পাতিলরা এদিন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন।
May 20, 2023, 12:59 pm IST

শিবকুমারেরও শপথ

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিকে শিবকুমারও। একইসঙ্গে তিনি দলের প্রদেশ সভাপতিও বটে। এমনকী মুখ্যমন্ত্রী পদেরও প্রবল দাবিদার ছিলেন।
May 20, 2023, 12:48 pm IST

সিদ্দারামাইয়ার শপথ

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া। কান্তিরাভা স্টেডিয়ামে দলীয় ও বিরোধী দলের বড় নেতৃবৃন্দের সামনে ফের একবার শপথ নিলেন এই কংগ্রেস নেতা।
May 20, 2023, 12:22 pm IST

শপথে হাজির কমলও

বেঙ্গালুরুতে কংগ্রেসের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এসেছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা কমল হাসান।
May 20, 2023, 12:17 pm IST

এলেন রাহুল-প্রিয়াঙ্কা

বেঙ্গালুরুতে এলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের আমন্ত্রণ জানালেন প্রদেশ সভাপতি ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলা ডিকে শিবকুমার।
May 20, 2023, 12:02 pm IST

স্টেডিয়ামে পৌঁছে গেলেন শিবকুমার

কানায় কানায় পুর্ন স্টেডিয়াম! কিছুক্ষনের মধ্যেই শুরু হবে শপথ অনুষ্ঠান। ইতিমধ্যে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন ডিকে শিবকুমার সহ একাধিক শীর্ষ নেতারা।
May 20, 2023, 11:44 am IST

কর্নাটকে কংগ্রেস সভাপতি

ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যাঙ্গালুরু পৌঁছে গেলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। রওনা হওয়ার আগে দিল্লিতে মজবুত সরকারের কথা বলেন।
May 20, 2023, 11:35 am IST

কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান মঞ্চে যাবেন সিদ্ধারামাইয়া

আর কিছুক্ষণের অপেক্ষা। কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্ধারামাইয়া। জোর প্রস্তুতি সর্বত্র।
May 20, 2023, 11:12 am IST

থাকছেন না অখিলেশ যাদব

সম্ভবত সিদ্ধারামাইয়ার শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। এমনটাই জানা গিয়েছে। তাঁর পরিবারে এক সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর
May 20, 2023, 10:49 am IST

আমন্ত্রনে বিতর্ক

বেশ কিছু নেতাকে আমন্ত্রণ জানানো হল না। যার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিএসপি প্রধান মায়াবতীকে আমন্ত্রণ করা হয়নি বলে জানা গিয়েছে।
May 20, 2023, 10:28 am IST

বুকে শিবকুমারের ছবি

কর্নাটকের শপথ অনুষ্ঠানে একাধিক ছবি ধরা পড়ছে। সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমারের ছবি বুকে আঁকিয়ে উপস্থিত হলেন এক ব্যক্তি-
May 20, 2023, 10:03 am IST

যা জানাচ্ছেন ডেরেক-

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদের জন্যে শপথের দিনে কেন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন না? ট্যুইট করে বার্তা ডেরেক ও ব্রায়েনের!
May 20, 2023, 9:53 am IST

ক্রমশ ভিড় বাড়ছে

সিদ্ধারামাইয়া, শিবকুমারের বাড়ির সামনে অনুগামীদের অসংখ্য ভিড়। ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে নিরাপত্তা মোতায়েন রয়েছে।
May 20, 2023, 9:33 am IST

কাউন্টডাউন শুরু

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! আর কিছুক্ষণের মধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সিদ্ধরামাইয়া। শুরু হবে নতুন একটা যোগ।
May 20, 2023, 9:25 am IST

ভাবী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার বাড়ির সামনে উৎসবের ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়-
May 20, 2023, 9:18 am IST

উতসবের মেজাজ শহরজুড়ে!

কর্নাটকের বাড়ির সামনে উতসবের মেজাজ। একেবারে সে রাজ্যের প্রথাগত সঙ্গীত-বাজনা বাজাচ্ছেন মানুষজন। কেউ দিচ্ছেন স্লোহান।
May 20, 2023, 8:59 am IST

থাকবে ১১ জন ভিভিআইপি

রাহুল গান্ধী-সোনিয়া গান্ধী ছাড়াও অন্তত ১১ জন ভিভিআইপি উপস্থিত থাকবেন শপথ গ্রহণ মঞ্চে। থাকবেন অশোক গেহলট, স্টালিন, নীতিশ কুমার, হিমন্ত সোরেন সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী
May 20, 2023, 8:47 am IST

সাজো সাজো রব শহরেজুড়ে

শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে গোটা রাজ্য। শহরের বিভিন্ন যায়গাতে রাহুল গান্ধী-সোনিয়া গান্ধীর ব্যানার লাগানো হয়েছে।
May 20, 2023, 8:35 am IST

কারা আজ শপথ নিতে পারেন-

সিদ্ধারামাইয়া এবং ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যারা শপথ নিতে পারেন আজ শনিবার-
May 20, 2023, 8:25 am IST

কড়া নিরাপত্তা রাজ্যজুড়ে

কর্নাটক জুড়ে কড়া নিরাপত্তা। থাকছেন কর্নাটক পুলিশের ১২ জন এসিপি পর্যায় পুলিশ আধিকারিক, রিজার্ভ পুলিশ ইন্সপেক্টর থাকছেন ১১ জন, থাকছেন ২৪ জন ASI। এছাড়াও শতাধিকের বেশি কনস্টেবল বিভিন্ন যায়গাতে মোতায়েন করা হবে। অন্যদিকে শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।
May 20, 2023, 8:18 am IST

কতজন শপথ নিতে পারেন?

মুখ্যমন্ত্রী পদের জন্যে সিদ্ধিরামাইয়া এবং ডেপুটি মুখ্যমন্ত্রী পদের জন্যে ডিকে শিবকুমার শপথ নেবেন। এছাড়াও অন্তত ২০ জন বিধায়ক মন্ত্রিসভার জন্যে শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে
May 20, 2023, 8:09 am IST

শপথে নেই মমতা

কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি হিসাবে থাকছেন কাকলি ঘোষ দস্তিদারকে
May 20, 2023, 8:00 am IST

সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সভাপতি

কর্নাটক উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন কংগ্রেস সভাপতি-
May 20, 2023, 7:55 am IST

রওনা দিলেন খার্গে

শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে রওনা কংগ্রেস নেতৃত্বের। রওনা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি জানিয়েছেন, মানুষ এর সুফল ভোগ করবেন।
May 20, 2023, 1:48 am IST

কংগ্রেসের মুখ্যমন্ত্রীরাও থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে

এছাড়াও এদিন শপথগ্রহণে উপস্থিত থাকবেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলরা।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+