কর্নাটক বিধানসভা নির্বাচন: ইয়েদুরাপ্পাকে সরিয়ে বিজেপির প্রচারের প্রধান মুখ বোম্মাই
কর্নাটকে ইয়েদুরাপ্পার প্রভাব ক্রমেই কমতে শুরু করেছে। কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান মুখ করা হয়েছে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে। রাজনৈতিক মহল মনে করছে, পরিকল্পনা করেই এ্ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে। বিজেপি ইয়েদুরাপ্পার ছায়া থেকে বেরিয়ে আসতে চাইছে কর্নাটকে।
কর্নাটকে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শুধু দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রচার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসাবে বেছে নেওয়া হয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে।

কর্নাটক রাজ্য ইউনিটে লিঙ্গায়েতরা শক্তিশালী। সেই কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার প্রভাব কমানোর চেষ্টা করছে বিজেপি। সেই আঙ্গিকেই বোম্মাইকে নির্বাচন কমিটির চেয়ারম্যান করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই পদক্ষেপ নিয়েছে। কয়েক দশক ধরে কর্নাটক বিজেপিকে পরিচালিত করে আসছেন ইয়েদুরাপ্পা, কিন্তু এবার তিনি প্রধান মুখ থাকছেন না।
এবারও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইয়েদুরাপ্পাকেই কর্নাটকের মুখ করা হবে এমন আভাস মিলেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ মাসের শুরুতেই রাজ্য সফরে গিয়ে বলেছিলেন, "আপনারা মোদীজি ও ইয়েদুরাপ্পাজির প্রতি বিশ্বাস রাখুন।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশে বলেছিলেন কর্নাটকে বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইয়েদুরাপ্পার স্বপ্ন পূরণ করতে বলেছেন।
ইয়েদুরাপ্পাকে হাইকমান্ড যেভাবে প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন তাতে একবার মনে হয়নি তাঁকে সাইড করে বিজেপি রাজ্য বিধানসভা নির্বাচন জিতবে। কিন্তু নির্বাচনী প্রচার কমিটি তৈরির পরই স্পষ্ট হয়ে গেল ইয়েদুরাপ্পা নন, কেন্দ্রীয় নেতৃত্ব বোম্মাইকে কমিটির প্রধান বা চেয়ারম্যান ঘোষণা করেন। ইয়েদুরাপ্পাকে তাঁর অধীনে কমিটির সদস্য করা হয়।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই ঘোষণার বিভ্রান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইয়েদুরাপ্পা সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। বিজেপি নেতৃত্ব বলছে, বোম্মাই যেহেতু ইয়েদুরাপ্পার কাছ থেকে রাজ্যের শীর্ষ পদ গ্রহণ করেছেন, তাই স্বাভাবিকভাবেই তাঁকে বেছে নেওয়া হয়েছে প্রধান মুখ।
ইয়েদুরাপ্পার বয়স এখন ৮০। ফলে তার পক্ষে এখন নির্বাচন পরিচালনা করা কঠিন। সম্প্রতি তিনি বিএল সন্তোষের নেতৃত্ব ও বিজেপিতে আরএসএস শিবিরের দিকেও আঙুল তুলেছিলেন। বিএল সন্তোষ ও ইয়েদুরাপ্পার মধ্যে মতপার্থক্য তীব্র হয়েছিল। তার জেরেই ইয়েদুরাপ্পাকে সরিয়ে নতুন মুখ আসে কর্নাটকে। মাঝপথে বদল হয় কর্নাটকের মুখ্যমন্ত্রী। এবার কর্নাটকে সেই বাসবরাজ বোম্মাইের নেতৃত্বেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications