Congress: কমল নাথের জায়গায় নতুন মুখ, ওবিসি ভোটে জোর দিচ্ছে কংগ্রেস?
Congress: কয়েক দিন আগেই প্রকাশ হয়েছে পাঁচ রাজ্যের ভোটের ফল। তেলঙ্গানা ছাড়া আর কোথাও জিততে পারেনি কংগ্রেস। তার জেরেই ফল প্রকাশের পর থেকে রাজনীতিতে চলছে রদবদল। মধ্য প্রদেশের কংগ্রেস প্রধানের দায়িত্ব থেকে সরে এসেছেন কমল নাথ (kamal Nath)।
প্রাক্তন প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর ওই পদে নতুন দায়িত্ব পেলেন জিতু পাটওয়ারি। ওবিসি-দের প্রতিনিধি জিতুকে গুরুদায়িত্ব দেওয়া হল লোকসভা নির্বাচনের ঠিক আগে। মনে করা হচ্ছে ওবিসি ভোটব্যাঙ্ককে সামনে রেখেই জিতুকে বেছে নেওয়া হয়েছে।

জিতু নিজেও বিনধাসভা নির্বাচনে এক বিজেপি প্রার্থীর কাছে ৩৫ হাজার ভোটে পরাজিত হয়েছে। কিন্তু এই রাজ্যে ৫০ শতাংশ ভোটার ওবিসি-র অন্তর্গত। সেই কারণেই সম্ভবত কংগ্রেস (Congress) চেয়েছে নতুন মুখ এনে লোকসভার আগে খেলা ঘোরাতে।
তবে জিতু পাটওয়ারি ক্ষমতায় আসার পর প্রশ্ন উঠেছে কমল নাথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। ৭৭ বছর বয়সি এই নেতা ৯ বার সাংসদ হয়েছিলেন। ১৫ মাস তিনি মুখ্যমন্ত্রী ছিলেন মধ্য প্রদেশে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শিবির বদল করার পর টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় ক্ষমতায় ফেরে বিজেপি। মুখ্যমন্ত্রী হন শিবরাজ সিং চৌহান।
অন্যদিকে, ছত্তীসগড়ে কংগ্রেসের (Congress) খারাপ ফল হওয়া সত্ত্বেও সেখানে প্রদেশ সভাপতির পদেই থাকছেন দীপক বাজি। এছাড়া বিরোধী দলনেতা হিসেবে ওই রাজ্যে দায়িত্ব পাচ্ছেন চরণ দাস মোহান্ত। উল্লেখ্য, মধ্য প্রদেশের কংগ্রেস বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে উমঙ্গ সিংহারকে।
Jitu Patwari appointed as the President of Madhya Pradesh Congress Committee, with immediate effect.
— ANI (@ANI) December 16, 2023
Umang Singhar to be the CLP Leader and Hemant Katare to be the Deputy Leader of Madhya Pradesh. pic.twitter.com/VWQjXQbBGy
সেই বাছাইও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উমঙ্গ আদিবাসী শ্রেণির প্রতিনিধি। এছাড়া ব্রাহ্মণ ভোট ধরে রাখার জন্য বিধানসভার ডেপুটি লিডারের দায়িত্ব হেমন্ত কাটারেকে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications