Omar Abdullah: "দায়িত্ব ছিল, পূরণ করতে পারিনি," বিধানসভায় পহেলগাঁও-অধিবেশনে 'ক্ষমা' চাইলেন মুখ্যমন্ত্রী ওমর
Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে নিন্দা প্রস্তাব জম্মু ও কাশ্মীরের বিধানসভায়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বললেন, কাশ্মীরে সন্ত্রাসবাদ মুছে ফেলার যুগের সূচনা হল আজ থেকেই। কাপুরুষোচিত জঙ্গি হামলার নিন্দা জানিয়ে নিহতদের স্মরণ বিধানসভার বিশেষ অধিবেশনে। ২৬ জন নিহতের উদ্দেশ্য ২ মিনিট নীরবতা পালন বিধানসভার সকল সদস্যের। পহেলগাঁও কাণ্ডকে কাশ্মীরিয়তের উপর তথা ভারতের উপর হামলা বলে উল্লেখ করা হল প্রস্তাবে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বলেন, "দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সকলে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে। কাশ্মীরবাসীও এই হামলার বিরুদ্ধে প্রতিবাদে একজোট। আর তাই উপত্যকায় সন্ত্রাসবাদ নির্মূল করার যুগের সূচনা হল এখন থেকেই।" পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত ২৬ জনের নাম ও ঠিকানাও এদিন বিধানসভায় পড়েন মুখ্যমন্ত্রী ওমর। বলেন, "আশঙ্কার মাঝেই বৈসরনে জঙ্গি হামলা ঘটে গেল। বিরোধী দলনেতার সঙ্গে একসঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে নিহতদের শ্রদ্ধা জানিয়েছি। নিহতদের পরিবারের প্রতি ক্ষমা চাওয়ার ভাষাটুকু হারিয়ে ফেলেছি।"

এদিন কাশ্মীর বিধানসভায় শোক প্রস্তাব পেশ করেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধরি। সেখানে পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের হাতে নিহত ঘোড়াচালক সৈয়দ আদিল হুসেন শাহের কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাবে স্পষ্টতই উল্লেখ, "এধরনের বর্বর, পৈশাচিক, কাপুরুষোচিত ও অমানবিক কাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে বিধানসভার সকল সদস্যের তরফে। এই হামলা কাশ্মীরিয়তের সংস্কৃতি, দেশের সংবিধান ও শান্তি-সৌহার্দ্যের উপর চরম আঘাত এনেছে।"
শোকার্ত মুখ্যমন্ত্রী ওমর। তিনি বলেন, "জম্মু ও কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব আমাদের সরকারের উপরে নেই। তবু মুখ্যমন্ত্রী হিসেবে, পর্যটন মন্ত্রী হিসেবে, আমার দায়িত্ব ছিল পর্যটকদের সুরক্ষিত রাখা। কিন্তু আমি তা পারিনি। আমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। যে সমস্ত শিশুরা নিজের চোখে বাবাকে রক্তাক্ত হতে দেখেছে, তাদের কাছে গিয়ে কী বলব? সদ্য বিবাহিত নৌসেনা কর্মীর ওই স্বামীহারা স্ত্রীকে আমি কী বলব? ওঁরা জিজ্ঞেস করছে ওদের ভুল কী ছিল? আমার বলার ভাষা নেই।"
ওমর আরও বলেন, এই প্রথম গোটা কাশ্মীর প্রতিবাদে জোটবদ্ধভাবে নেমেছে। কাঠুয়া থেকে কুপওয়াড়া, সকলে প্রতিবাদে এক হয়ে গিয়েছেন। এই খারাপ সময়ে সামান্য হলেও তা আশার আলো দেখাচ্ছে। প্রশাসনের সঙ্গে এভাবেই মানুষ একসঙ্গে থাকলে সন্ত্রাস দমনের সুযোগ তৈরি হয় বলে মন্তব্য ওমরের। এই প্রতিবাদ দমে যেতে পারে এমন কোনও কাজ এখন করা উচিত না, বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সন্ত্রাসবাদের দমন পর্ব শুরু হবে এখান থেকেই।
পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রের নেওয়া কূটনৈতিক পদক্ষেপের পক্ষেই সায় দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ জবাব, পহেলগাঁওয়ের হৃদয়বিদারক ঘটনার সময় জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরতের দাবি জানানো ঠিক হবে না। এত হিংসাত্মক হামলার পরই এই দাবি রাখা লজ্জাজনক হতে পারে বলে মত ওমরের। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে এব্যাপারে অতীতে আলোচনা হয়েছে, আগামীতেও আলোচনা হবে। তবে এই দুর্বিষহ যন্ত্রণার মাঝে এহেন প্রস্তাব রাখা ঠিক বলে মনে করছেন না তিনি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications