Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Omar Abdullah Profile: ভূস্বর্গের ভূমিপুত্র ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে, রাজনৈতিক দোলাচলে উত্থান ওমর আবদুল্লার

Omar Abdullah Profile: ৮ অক্টোবর নির্বাচনের ফলাফল সামনে আসতেই বাজি ফাটতে শুরু করেছিল শ্রীনগরের ৪০ নম্বর গুপকার রোডে। এখানেই বাস আবদুল্লা পরিবারের। বিধানসভা ভোটে বিপুল জনাদেশ পেয়ে জম্মু ও কাশ্মীরের রাশ এবার তাঁদের হাতে। খবর পেয়েই অবাক হয়ে গিয়েছিল বাবা ফারুক আবদুল্লা ও ছেলে ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স।

৯০ আসনের জম্মু ও কাশ্মীরে ৫১টিতে প্রার্থী দিয়ে ৪২টিতেই জয়ী হয় ন্যাশনাল কনফারেন্স (J&K Assembly Election)। অবশেষে বুধবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বছর চুয়ান্নর এনসি নেতা ওমর আবদুল্লা। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা হরণের পর এই প্রথম মুখ্যমন্ত্রী হলেন ওমর।

OMAR CM

২০০৯-এ শেষবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ওমর (Omar Abdullah Swearing in)। সেবারে আবহাওয়া ছিল হাড়কাঁপানো ঠান্ডা। আর এবারে প্রকৃতি শুধু নয়, রাজনৈতিক আবহাওয়াও পাল্টে গিয়েছে উপত্যকায়। ভৌগোলিক ও প্রাতিষ্ঠানিকভাবে হাওয়া বদল হয়েছে ভূস্বর্গে। তারই মাঝে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব নিলেন ওমর। কেন্দ্রের টানা লক্ষণরেখা না টপকেই কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষের চাহিদা পূরণের দিকে নজর দেওয়াই বড় চ্যালেঞ্জ ওমরের।

আপাদমস্তক রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা ওমর আবদুল্লার (Omar Abdullah Family)। কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওমর। দাদু শেখ আবদুল্লা কাশ্মীরের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। আর বাবা ফারুক আবদুল্লাহ একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।

১৯৯৮ তে মাত্র ২৮ বছর বয়সে লোকসভার সদস্য নির্বাচিত হন ওমর (Omar Abdullah Political Career)। বাজপেয়ী জমানায় শ্রীনগর লোকসভা আসন থেকে জয়ী হয়ে মন্ত্রিসভার সদস্যও ছিলেন ওমর। তৎকালীন এনডিএ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী ও বিদেশমন্ত্রকের দফতর সামলেছেন তিনি।

২০০২ সালে ন্যাশনাল কনফারেন্সের (National Conference) সভাপতি নির্বাচিত হন ওমর আবদুল্লা। কিন্তু অর্ধেকেরও বেশি আসনে হেরে জোর ধাক্কা খেয়েছিল দল। ২০০৪ এ ফের লোকসভায় নির্বাচিত হন ওমর। ২০০৯-এ ৩৮ বছর বয়সে জম্মু ও কাশ্মীরের কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওমর।

ওমরের রাজনৈতিক জীবন যে একেবারে মসৃণ ছিল এমনটা নয়। ২০০৬ সালে কাশ্মীরি নাবালিকাদের উপর যৌন নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছিল শ্রীনগর। ২০০৯ সালে বিধানসভায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ করে পিডিপি। অপমানিত হয়ে ইস্তফা দেন ওমর আবদুল্লা।

২০১০ সালে কাশ্মীরে অচলাবস্থার (Kashmir Unrest) সময়ও কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ওমর আবদুল্লাকে। প্রতিবাদ দমানোর চেষ্টা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে ওমরের বিরুদ্ধে। ভারতীয় সেনাদের বাড়তি ক্ষমতা প্রয়োগের আইন প্রত্যাহারের দাবিতেও সরব হয়েছিলেন ওমর।

চলতি বছরে বিগত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বারামুলা আসন থেকে প্রার্থী হয়েছিলেন ওমর আবদুল্লা। কিন্তু আবদুল রশিদ শেখ ওরফে ইঞ্জিনিয়র রশিদের কাছে পরাজিত হন। এরপরই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বুদগাম ও গন্দেরবাল আসন থেকে প্রার্থী হয়ে দুই আসনেই জেতেন ওমর।

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর ওমরের প্রথম নির্দেশ পুলিশকে। মুখ্যমন্ত্রী রাস্তায় বেরোলে কোথাও যেন কোনও যানবাহন আটকানো বা গ্রিন করিডর না করা হয়। সাধারণ মানুষ অসুবিধায় যাতে না পড়েন তা নিশ্চিত করতে বললেন পুলিশ প্রশাসনকে।

তবে রাজনৈতিক মহলের দাবি, অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ওমর আবদুল্লার সামনে। জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনতেই তাকে নির্বাচিত করার অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ৩৭০ ধারা রদের (Article 370 abrogation) সময়কালে পিডিপির নেতামন্ত্রীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জন্মেছিল উপত্যকাবাসীর মনে। তাই তাঁরা বিকল্প বেছে নিয়েছেন। এখন মানুষের চাহিদা ওমরের হাত ধরে পূরণ হয় কিনা সেদিকেই চেয়ে থাকবে ভূস্বর্গের রাজনীতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+