Jammu and Kashmir poll: ৩৭০ ধারা বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে কাশ্মীরে
অবশেষে শুরু হল ভোট। ৩৭০ ধারা বাতিলের পর প্রথম বিধানসভা নির্বাচন। ১০ বছর পর ফের ভোটের লাইনে দাঁড়ালেন ভূস্বর্গের বাসিন্দারা। সকাল থেকেই বুথের সামনে ভোটারদের লাইন লক্ষ্য করা গিয়েছে।
প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে ভোটদানের অনুরোধ জানিয়েছেন। রাজ্যের ২৪টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত কাশ্মীরে প্রথম ভোট। সেদিকে নজর রয়েছে গোটা দেশের।
কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে চলছে ভোটগ্রহণ। প্রথম দফাতেই ২১৯ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ভোট দান করবেন। তারমধ্যে ৫.৫৫ লক্ষ যুবা ভোটার রয়েছেন। লোকসভা ভোটে বিপুল ভোট পড়েছিল কাশ্মীরে। সেকথা জানিয়েছিল নির্বাচন কমিশনও। মানুষ স্বতোঃস্ফূর্তভাবে ভোটদান করেছেন লোকসভা ভোটে। বিধানসভা ভোটেও সেটাই দেখা যাবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

একঝাঁক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। তালিকায় রয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়েও। মাত্র ৩৭ বছর বয়সেই রাজনীতিতে সক্রিয় হয়েছেন ইলতিজা মুফতি। শ্রীগুভাওয়াড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। কংগ্রেসের পীরজাদা সইদ প্রার্থী হয়েছেন অনন্ত নাগে। অনন্তনাগ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। অন্যদিকে সিপিএম নেতা এমওয়াই তারিগামি প্রার্থী হয়েছেন অনন্তনাগে।
লোকসভা ভোটে পিডিপি অংশ না নিলেও বিধানসভা ভোটে কিন্তু অংশ নিচ্ছে মেহবুবা মুফতির দল পিডিপি। সজ্জাদ লোনের পিপিলস কনফারেন্সও ভোটে অংশ নিয়েছে। এমনকী সিপিএমও ভোটে প্রার্থী দিয়েছে। কুলগামে সিপিএম প্রার্থী করেছে মহম্মদ ইউসুফ তারিগামিকে। অন্যদিকে মেহমুবা মুফতির মেয়েও এবার ভোটে দাঁড়িয়েছেন। তিনি প্রার্থী হয়েছেন পুলওয়ামা এবং শ্রীগুফপাড়ায়।












Click it and Unblock the Notifications