দুর্নীতিগ্রস্ত সরকার বলে অভিযোগ, পরে তাদের সঙ্গেই জোট! অমিত শাহের বিরুদ্ধে CBI তদন্ত চাইলেন জয়রাম রমেশ
পাঁচ বছর সরকার চালানোর পরে ভোটের কিছুদিন আগে জোট ছেড়ে বেরিয়ে যায় বিজেপি। আর ভোট প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কনরাড সাংমার নেতৃত্বাধীন মেঘালয় সরকার দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর ভোটের পরে সেই কনরাড সাংমার নেতৃত্বেই সরকারে যোগ দেয় বিজেপি। সেখানেই আপত্তি কংগ্রেসের। এই অমিত শাহের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা সিবিআইকে চিঠি দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

মোদী-শাহের অভিযোগ
উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিজেদের সরকার গঠন করতে ঝাঁপিয়েছিল বিজেপি। ত্রিপুরা ও নাগাল্যান্ডে সফল চহলেও মেঘালয়ে তারা পারেনি। তবে চেষ্টার কমতি ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার রাজ্যে প্রচারে গিয়েছিলেন। কনরাড সাংমার সরকার দেশের মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছিলেন তাঁরা। শুধুমাত্র একটি পরিবারের জন্য এই সরকার কাজ করে বলেও অভিযোগ ছিল তাঁদের। যদি ভোটের পরে সেই কনরাড সাংমার দল এবং বিজেপি মিলেই মেঘালয়ে পরবর্তী সরকার গঠন করে।
|
সিবিআইকে চিঠি জয়রাম রমেশের
বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ২১ মার্চ সিবিআইকে দেওয়া চিঠিতে ১৭ ফেব্রুয়ারি অমিত শাহের মন্তব্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহের ক্ষমতা রয়েছে এবং তিনি তথ্য পেয়েছেন বলেই এনপিপি সরকারের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছিলেন। সিবিআই ডিরেক্টর সুবোধ কুমারকে দেওয়া চিঠিতে জয়রাম রমেশ বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতির হাতে তৎকালীন মেঘালয় সরকারের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ থাকলেও তিনি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি
চিঠিতে জয়রাম রমেশ বলেছেন, জাতীয় স্বার্থে অমিত শাহকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার অনুরোধ তিনি করছেন। এব্যাপারে বিবৃতি অনুযায়ী যাতে তিনি (অমিত শাহ) তথ্য জমা দেন, তারও দাবি করেছেন জয়রাম রমেশ। এই দুর্নীতিগ্রস্ত সরকার অবশ্য বিজেপির কাছে বাধা হয়ে দাঁড়ায়নি। তারা সেই কনরাজ সাংমার সরকারকে ফের সমর্থনও করেছেন, উল্লেখ করেছেন জয়রাম রমেশ। এছাড়াও তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সরকারের দুর্নীতি নিয়ে দল কিংবা অন্য কারও চাপের মধ্যে ছিলেন কিনা তাও দেখা উচিত। যে কারণে বিজেপি একই মুখ্যমন্ত্রীকে সমর্থন করতে বাধ্য হয়।

রাহুলের বাড়িতে পুলিশ যাওয়ার পরেই সক্রিয় জয়রাম
রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার সময় মহিলাকে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রায় ৪৫ দিন পরে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ রাহুল গান্ধীর বাড়িতে দিয়ে বিষয়টি সম্পর্কে বিষয়ে জানতে চেয়েছিল। তারপরের দিনই জয়রাম রমেশ মেঘালয়ে মোদী ও শাহের বক্তৃতার ভিডিও টুইট করে জিজ্ঞাসা করেন কেন দিল্লি পুলিশ এব্যাপারে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করছে না।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications