'গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের
শ্রীনগর, ১৭ মে : ছোট থেকে আমরা প্রায় সকলেই 'গরু' নিয়ে রচনা লিখেছি। কখনও কখনও কোনও একটি লেখায় একই জিনিস বারবার লিখে সেটাকে আমরা 'গরুর রচনা' বানিয়ে নিজেরাই বন্ধুমহলে হাসাহাসি করেছি। এই নিয়ে নানা মসকরাও চালু রয়েছে বঙ্গে।
মানুষের সবচেয়ে কাছের এই গবাদি পশুকে নিয়ে গল্প লেখা বোধহয় সবচেয়ে সহজ। তবে এই সহজ কাজটাই করতে পারলেন না জম্মু ও কাশ্মীরের এক শিক্ষক। আর তার দায়ে মহম্মদ ইমরান খান নামে ওই শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্ট মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে।

ঘটনা হল, ওই শিক্ষক জাল উপায়ে মার্কশিট তৈরি করে উপত্যকায় শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন এই অভিযোগে মামলা দায়ের হয়। আদালতে মামলাটি উঠলে বিচারপতি মহম্মদ ইমরান খান নামে ওই শিক্ষককে ইংরেজি ও উর্দুতে গরুর রচনা লিখতে দেন। পাঁচ মিনিট বাদে শিক্ষক রচনা না লিখতে পেরে সাদা খাতা জমা দিয়ে জানান তিনি গণিতে পারদর্শী। সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হোক। এরপর বিচারপতি অভিযুক্ত শিক্ষককে চতুর্থ শ্রেণির একটি অঙ্ক কষতে দেন। সেখানেও ফল একই থাকে, ব্যর্থ হন শিক্ষক। এরপরই ক্ষুব্ধ হয়ে আদালত ওই শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্ট মামলা দায়ের করার নির্দেশ দেয়।
প্রসঙ্গত মার্কশিট অনুযায়ী তিনি উর্দুতে ৭৪ শতাংশ, গণিতে ৬৬ শতাংশ ও ইংরেজিতে ৭৩ শতাংশ নম্বর পেয়েছেন। তার মার্কশিট ইস্যু হয়েছে দিল্লি ও নাগাল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠান থেকে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications