জম্মু ও কাশ্মীর : পাম্পোর হামলা নিয়ে ২৪ ঘন্টা আগেই সতর্ক করেছিল গোয়েন্দা
জম্মু ও কাশ্মীরের পাম্পোরে কদলিবাল এলাকায় রাষ্ট্রীয় রাইফেল কনভয়ে হামলার ২৪ ঘন্টা আগেই শ্রীনগর-জম্মু হাইওয়েতে 'সম্ভাব্য সন্ত্রাস হানা'-র সতর্কবার্তা দিয়েছিল। যদিও গোয়েন্দা সূত্রের ইঙ্গিত কাজে এল না।
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের পাম্পোরে কদলিবাল এলাকায় রাষ্ট্রীয় রাইফেল কনভয়ে হামলার ২৪ ঘন্টা আগেই শ্রীনগর-জম্মু হাইওয়েতে 'সম্ভাব্য সন্ত্রাস হানা'-র সতর্কবার্তা দিয়েছিল। যদিও গোয়েন্দা সূত্রের ইঙ্গিত কাজে এল না। শনিবারের হামলায় প্রাণ যায় ৩ জওয়ানের।
উপত্যকার গোয়েন্দা সংস্থা বারবার বিভিন্ন ঘটনায় এইধরণের তথ্য আগে থেকে জানিয়েছে। কিন্তু বিশেষ করে শনিবারের পাম্পোর হামলার ২৪ ঘন্টা আগে গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট করে খবর দেওয়া হয় জাতীয় সড়কের কাছে হামলা হবে।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ সম্ভাব্য সন্ত্রাস হানার বিষয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছিল। নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছিল, সন্ত্রাসবাদীরা জাতীয় সড়ক বা তার আশেপাশে বা জম্মু ও কাশ্মীরের বড় কোনও শহরে সন্ত্রাসবাদীরা আইইডি বিস্ফোরণের ছক কষেছে।
সিনিয়র পুলিশের একাংশের দাবি, গোয়েন্দার কাছ থেকে সম্ভাব্য সন্ত্রাস হানার খবর পাওয়ার পর যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে লড়াইয়ে আমাদের খামতি রয়ে যায়। দুপুর ২ টো নাগাদ একদল আতঙ্কবাদী ৩টি মোটর সাইকেল চেপে এসে কনভয়ে হামলা চালায়। আক্রমণ পাল্টা আক্রমণ মাত্র ১০ মিনিট চলে। তারপরেই জঙ্গিরা পালিয়ে যায়।
বারবার এই ধরণের হামলা নিরাপত্তা বাহিনীর উপস্থিতির উপর প্রশ্ন তুলছে। জঙ্গিদের আইইডি লুকানো থেকে, আচমকা হানা এবং তারপর পালিয়ে যাওয়ার মতো পরিকল্পনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হচ্ছে।
শুধু এই বছরে শ্রীনগর জম্মু হাইওয়েতে ৭টি বড়সড় জঙ্গিহানা হয়েছে। পাম্পোরের হামলা আগস্টের পর থেকে এই নিয়ে চতুর্থ হামলা। সূত্রের খবর, আইইডির ব্য়বহার চিন্তার বিষয় নয়, কারণ আশির দশকের পর থেকে আইইডির ব্যবহার অনেক কমেছে। তবে যেভাবে, ওৎ পেতে, ঘাপটি মেরে লুকিয়ে থাকছে জঙ্গিরা, এবং সুযোগ বুঝো হামলা চালাচ্ছে তা অবশ্যই চিন্তার কারণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications