ITR Filing Alert: ১০ হাজার টাকা জরিমানা দিতে না চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে করুন এই কাজ
ITR Filing Alert: ১০ হাজার টাকা জরিমানা দিতে না চাইলে ৩১ ডিসেম্বরের মধ্যে করুন এই কাজ
এমন অনেক করদাতা আছেন যারা কোনও কারণে গত ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে ITR ফাইল করতে পারেননি, তাঁদের ফের একবার সুযোগ দেওয়া হয়েছিল। আর সেই মতো আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে ITR জমা দেওয়ার জন্যে বলা হয়েছিল। যদিও এর জন্যে করদাতাদের পাঁচ হাজার টাকা লেট ফাইন হিসাবে জরিমানা পর্যন্ত দিতে হবে।
তবে হাতে আর মাত্র ৪৮ ঘন্টা! ৩১ ডিসেম্বরের মধ্যে ITR জমা দেওয়া না হলে আগামী বছর এই ফাইন দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ ১০ হাজার টাকা জরিমানা হিসাবে দিতে হবে।
তবে আইটিআর অডিট প্রয়োজন যাদের তারা এর আওতায় আসবেন না। অন্যদিকে যাদের মোট আয় ৫ লাখ টাকার বেশি নয় তাদের জন্যও এতে কিছুটা স্বস্তি রয়েছে।

প্রত্যেক মাসের হিসাবে দিতে হবে সুদ
RSM ইন্ডিয়ার অন্যতম কর্তা, ডক্টর সুরেশ সুরানা বলছেন, যাদের মোট আয় পাঁচ লাখ টাকার বেশি নয়, তাঁদের জন্যে অবশ্য লেট ফি অর্থাৎ জরিমানা ১০০০ টাকার মধ্যেই সীমিত থাকবে। তাৎপর্যপূর্ণভাবে, দেরিতে আইটিআর ফাইল করা শুধুমাত্র বিলম্ব ফি নয়, ট্যাক্সের উপর সুদও দিতে হবে। আর তা দিতে হবে প্রত্যেক মাসের হিসাবে। এমনটাই জানানো হয়েছে। আয়করের আইন অনুযায়ী, করের পরিমাণের উপর 1% পর্যন্ত সুদ ধার্য করা যেতে পারে।

ITR ফাইল না করলে কি হবে?
সুরেশ সুরানার কথা মতো, আয়কর দাতারা যদি সময় থাকার সঙ্গে সঙ্গে আইটিআর ফাইল না করেন তাহলে আয়কর বিভাগকে বেশ কিছু অধিকার দেওয়া হয়েছে। আর সেই মতো আয়ের 50 শতাংশের সমান করদাতার উপর জরিমানা করা হয়। এমনকি জেনে বুঝে কেউ যদি আইটিআর না জমা দেন তাহলে ডিফোল্টারকে ৬ মাস থেকে সাত বছর পর্যন্ত জেল হওয়ার সুযোগ পর্যন্ত রয়েছে। কর ফাঁকির পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে ৩ মাস থেকে ২ বছরের মধ্যে জেল হবে। ফলে দেরি না করে অবিলম্বে আইটিআর জমা দেওয়ার কথা বলা হয়েছে।

প্যান আধার লিঙ্ক-
বলেও রাখা প্রয়োজন, আইটিআর জমা দেওয়ার ক্ষেত্রে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করাটা খুবই জরুরি। যদি আপনি তা না করেন তাহলে আপনি আপনার আইটিআর ফাইল করতে পারবেন না। যদিও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানোর সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে এখন যদি আপনি এই লিঙ্ক করান তাহলে আপনাকে ১০০০ টাকা জরিমানা দিয়ে তা করতে হবে। তবে আয়কর ওয়েবসাইটের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সঙ্গে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার কাজটিও সম্পূর্ণ করা যাবে। ফলে দেরি না করে আজই এই পদের জন্যে আবেদন করতে বলা হপয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications