দিল্লি কি আবার ধোঁয়ার কারাগারে? দেশের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রাজধানী
উত্তর ভারতের আকাশ ফের ঢেকে গেল ধোঁয়ার আস্ত পর্দায়। শনিবার সকালে দিল্লি-এনসিআর ও আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে চোখ জ্বালা, গলা চুলকানো, ও শ্বাসকষ্টের মতো সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সর্বশেষ তথ্য বলছে দেশের সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায় এদিন দিল্লি ফের শীর্ষে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স তথা একিউআই যদি ০ থেকে ৫০ এর মধ্যে থাকে তবে তা ভালো বলা হয়। ২০০ থেকে ৩০০ হলে তা খারাপ, আর ৪০০ ছাড়ালে গুরুতর বা ভয়াবহ বলে চিহ্নিত হয়। এই মানদণ্ড অনুযায়ী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির বাতাসের মান বিপজ্জনক মাত্রায় রয়েছে।

দিল্লির বেশকিছু এলাকায় একিউআই ৩৭৩ নথিভুক্ত হয়েছে, যা অত্যন্ত খারাপ শ্রেণিতে পড়ে ও সুস্থ মানুষের শরীরেও এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মুন্ডকা অঞ্চলে একিউআই ৩৬৩ ও আনন্দ বিহার অঞ্চলে ৩৫২ রেকর্ড হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, গত এক সপ্তাহ ধরে উত্তর ভারতের শুষ্ক আবহাওয়া, যানবাহনের নির্গমন ও নির্মাণস্থলের ধুলোর কারণে বাতাসের মান দ্রুত খারাপ হয়েছে।
দিল্লি ছাড়াও গাজিয়াবাদের বাসুন্ধরা এলাকায় একিউআই ৩৫৩, নয়ডার সেক্টর ৬২ এলাকায় একিউআই ৩০৯, ও উত্তরপ্রদেশের হাপুরে একিউআই ২৮০ রেকর্ড করা হয়েছে। এছাড়া বাঘপাতের সারদার প্যাটেল ইন্টার কলেজ এলাকায়ও দূষণের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক বলে পাওয়া গেছে।
হরিয়ানার একাধিক জেলাও এদিন গুরুতর দূষণের তালিকায় উঠে আসে। পানিপথের সেক্টর ১৮ তে একিউআই ৩১০, জিন্দের পুলিশ লাইন এলাকায় একিউআই ২৯৪, ফতেহাবাদের হুদা সেক্টরে একিউআই ২৯২ ও পঞ্চকুলা সেক্টর ৬ তে একিউআই ২৬৮ নথিভুক্ত হয়েছে। সিরসার এফ ব্লক এলাকায় একিউআই ২২৫ থাকায় এলাকাটি খারাপ দূষণ তালিকায় ধরা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা ও হাঁপানি বা শ্বাসযন্ত্রের সমস্যায় ভুক্তভোগী ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে এন ৯৫ বা সমতুল্য মানের মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বায়ুদূষণ কমাতে দিল্লি সরকার ইতিমধ্যে সরকারি দপ্তরের সময়সূচি পরিবর্তন করার পাশাপাশি নির্মাণকাজ সহ যানবাহন নির্গমন নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করার কথা জানিয়েছে।
পরিবেশবিদদের মতে, শীতের আগমনের সঙ্গে সঙ্গে উত্তর ভারতে বায়ুদূষণের সমস্যা প্রায় প্রতিবছরই ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন যানবাহনের ধোঁয়া, শিল্পাঞ্চলের নির্গমন, নির্মাণস্থলের ধুলো ও পাঞ্জাব, হরিয়ানায় খড় পোড়ানোর মতো কারণগুলির বিরুদ্ধে দীর্ঘমেয়াদি নীতি না নেওয়া হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications