IRCTC Tour Packages: একাই বেড়াতে ভালোবাসেন? মহিলা সোলো ট্রাভেলারদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে এলো রেল

একাই বেড়াতে ভালবাসেন এমন মহিলা অনেকেই রয়েছেন। কিন্তু অনেক সময়ই তাঁদের বাইরে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। অনেক ক্ষেত্রেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার মহিলা সোলো ট্রাভেলারদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি। এই প্যাকেজে নিরাপদে মহিলারা একা একাই ঘুরে আসতে পারবেন অনেক জায়গায়।

মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ট্যুর প্যাকেজগুলি তৈরি করেছে আইআরসিটিসি। একজন মহিলা যাতে নিরাপদে বেড়াতে পারেন তার জন্য ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল, খাবার সাইড সিইং সব রকম ব্যবস্থা রয়েছে। কাজেই পুজোয় যাঁরা একা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তাঁরা ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।

woman solo traveler

  • দিল্লি থেকে অমৃতসর

দিল্লি থেকে অমৃতসর ভ্রমণের প্যাকেজ মাথা পিছু খরত পড়বে ১৩,৯৮০ টাকা। এই টাকার মধ্যেই ট্রেনের ভাড়া, হোটেল খরচ, খাওয়া এবং সাইড সিইংয়েব সব ব্যবস্থা থাকবে। এক রাত এবং ২দিনের এই প্যাকেজ শুরু হচ্ছে ৩০ অগাস্ট থেকে। আর যদি দুজন মহিলা যেতে চান তাহলে মাথা পিছু খরচ হবে ৮,৮১০ টাকা।

  • লখনউ থেকে চেরাপুঞ্জি, গুয়াহাটি, কামাখ্যা, শিলং

এই প্যাকেজের খরচ একটু বেশি পড়বে। কারণ এটি অনেকগুলি জায়গা নিয়ে। সেই একেবারে উত্তর থেকে উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভ্রমণের প্যাকেজ। মোট সময় ধরা হয়েছে ১০ রাত ১১ দিনের প্যাকেজ। এক এক জনের খরচ পড়বে ৮৩,৮২৫ টাকা। দুজন মহিলা যেতে চাইলে জন প্রতি খরচ পড়বে ৪৬,৫০০ টাকা। এর মধ্যে ট্রেনের টিকিট, হোটেল খরচ, খাওয়া থেকে সাইড সিইং সব কিছুর ব্যবস্থা থাকবে।

  • বারাণসী ও প্রয়াগরাজ ট্যুর প্যাকেজ

রাম মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে উত্তর প্রদেশে পুন্যার্থীদের যাওয়া আসা বেড়েছে। পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে উত্তর প্রদেশ। সেকারণে এই দুই জায়গার জন্য প্যাকেজ ট্যুর চালু করেছে আইআরসিটিসি। ৫ রাত ৬ দিনের প্যাকেজে যাত্রা শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। একজনের জন্য খরচ ২১,৪৯০ টাকা। দু'জন গেলে মাথাপিছু খরচ পড়বে ১৬ হাজার ৪৮০ টাকা । তার মধ্যেই থাকছে ট্রেন ভাড়া. হোটেল খরচ, খাওয়া এবং বেড়ানোর খরচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+