Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meghalaya Case: রাজা রঘুবংশী মামলায় স্ত্রী সহ চারজনকে গ্রেফতার পুলিশের, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

মেঘালয়ে হানিমুনে গিয়ে ইন্দোরের এক ব্যক্তির হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মেঘালয়ের ডিজিপি ইদাশিশা নংরং জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, স্ত্রী নিজেই খুনিদের ভাড়া করে এই হত্যাকাণ্ডের ছক কষেছে।

এই দ্রুত পদক্ষেপের কথা নিশ্চিত করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "রাজা রঘুবংশী হত্যা মামলায় মেঘালয় পুলিশ ৭ দিনের মধ্যে একটি বড় সাফল্য অর্জন করেছে। মধ্যপ্রদেশের তিন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে, একজন নারী আত্মসমর্পণ করেছেন এবং আরও একজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে।"

জানা গিয়েছে, ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনম ২৩ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ নিখোঁজ থাকার পর গত ২ জুন চেরাপুঞ্জির কাছে সোহরারিম-এর একটি খাদ থেকে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ থাকার পর সোনমকে উত্তরপ্রদেশের গাজিপুরের একটি রাস্তার ধারের খাবারের দোকানে দেখা যায়। মেঘালয়ের ডিজিপি জানান, "একজনকে উত্তরপ্রদেশ থেকে এবং আরও দুই অভিযুক্তকে ইন্দোর থেকে সিট গ্রেফতার করে।" তিনি আরও বলেন, এই অপরাধের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের ধরতে মধ্যপ্রদেশে এখনও অভিযান চলছে।

মেঘালয়ের একজন ট্যুরিস্ট গাইড, অ্যালবার্ট পেডে, পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিন ইন্দোরের এই দম্পতিকে তিনজন পুরুষ সঙ্গী নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। পেডে-র মতে, তিনি ২৩ মে সকাল ১০টার দিকে নোংরিয়াত থেকে মাওলাকিয়াত পর্যন্ত প্রায় ৩০০০ ধাপের সিঁড়ি বেয়ে এই দম্পতিকে ওই তিনজনের সঙ্গে উঠতে দেখেছিলেন। পেডে আরও জানান, তিনি আগের দিন থেকেই এই দম্পতিকে চিনতেন এবং তাদেরকে গাইড করার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে অন্য একজন গাইড নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+