আইএনএস বিক্রান্ত পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে, নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপনে স্মৃতিচারণে প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দীপাবলি নৌবাহিনীর আধিকারিকদের সঙ্গে আইএনএস বিক্রান্তে উদযাপন করলেন। গোয়া ও কারওয়ারের উপকূলে অবস্থিত এই দেশীয় বিমানবাহী রণতরীতে তিনি নৌবাহিনীর সাহসিকতার প্রশংসা করেন এবং আইএনএস বিক্রান্তের তাৎপর্য তুলে ধরেন।
তাঁর কথায়, অপারেশন সিঁদুরের সময় আইএনএস বিক্রান্ত পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল। নৌবাহিনীর কর্মীদের মাঝে এবছর দীপাবলি উদযাপন করতে পেরে তাই তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

প্রধানমন্ত্রী বলেন, "আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে প্রতিফলিত করে। অপারেশন সিঁদুরের সময় এটি কয়েক দিনের মধ্যেই পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিল।" তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি যুদ্ধজাহাজ নয়, ২১ শতকের ভারতের কঠোর পরিশ্রম, প্রতিভা, প্রভাব এবং প্রতিশ্রুতির এক জীবন্ত প্রমাণ।
আইএনএস বিক্রান্তে সময় কাটিয়ে প্রধানমন্ত্রী তাঁর অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, "আমি বর্তমানকে উপভোগ করার গুরুত্ব শিখেছি। আপনাদের নিষ্ঠা এত বেশি যে আমি পুরোপুরি তা অনুভব করতে পারিনি, তবে আমি অবশ্যই এটি উপলব্ধি করেছি। প্রতিদিন এভাবে জীবনযাপন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, তা আমি কল্পনা করতে পারি।"
প্রধানমন্ত্রী আরও বলেন যে রাতে গভীর সমুদ্র দেখা এবং ভোরে সূর্যোদয় তাঁর দীপাবলিকে আরও বিশেষ করে তুলেছে। তিনি বর্ণনা করেছেন, "আজ একদিকে আমার রয়েছে অসীম দিগন্ত, অসীম আকাশ, আর অন্যদিকে আমার আছে এই বিশাল আইএনএস বিক্রান্ত, যা অসীম শক্তিকে মূর্ত করে। সমুদ্রের জলে সূর্যের আলোর আভা যেন সাহসী সেনার জ্বালানো দীপাবলির প্রদীপের মতো।"
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications