শিনা বোরা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়, স্বামী পিটারই খুনের ষড়যন্ত্র করেছেন, দাবি ইন্দ্রাণী মুখার্জির
শিনা বোরা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়। প্রধান অভিযুক্ত ইন্দ্রণী মুখার্জি প্রথমবারের জন্য স্বামী পিটার মুখার্জিকেই শিনা বোরা হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করলেন।
শিনা বোরা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়। প্রধান অভিযুক্ত ইন্দ্রণী মুখার্জি প্রথমবারের জন্য স্বামী পিটার মুখার্জিকেই শিনা বোরা হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করলেন।

দায়ী স্বামী পিটার
স্বামী পিটার মুখার্জিই স্ত্রী ইন্দ্রাণীর কন্যা শিনার অন্তর্ধান এবং অপরাধের চিত্রনাট্য তৈরি করেছিলেন। আইনজীবী সন্দীপ পাসভোলা এবং গুঞ্জন মাঙ্গলার মাধ্যমে স্পেশাল ট্রায়াল কোর্টে পিটারের সঙ্গে তাঁর কল ডেটা রেকর্ড দাখিল করেন। ইন্দ্রাণীর অভিযোগ, পিটার এবং অন্য কয়েকজন মিলে এই ঘটনায় ষড়যন্ত্র করে শিনাকে অপহরণ করেন।

ইন্দ্রাণীর লিখিত অভিযোগ
দুপাতায় নিজের হাতের লেখায় ইন্দ্রাণী লিখেছেন, ঘটনায় চতুর্থ নম্বর অভিযুক্ত পিটার, তৃতীয় অভিযুক্ত শ্যামবর রবি তাঁর কন্যা শিনাকে ২০১২ সালে অপহরণ করেন। এরপর থেকে শিনার আর কোনও হদিশ পাওয়া যায়নি। একইসঙ্গে এই প্রক্রিয়ায় যাবতীয় প্রমাণও লোপাট করে দেন। ইন্দ্রাণীর মতে, লোভ, বিশ্বাসঘাতকতা এবং ঈর্ষার কারণে শিনার প্রাণ গিয়েছে। যাঁদের শিনা ভালবাসতেন এবং বিশ্বাস করতেন তাঁরাই এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেছেন ইন্দ্রাণী।

পিটারের উত্তর খুব তাড়াতাড়ি
আদালত জানিয়েছে, ইন্দ্রাণীর এই আবেদনের কপি পিটার মুখার্জি এবং সিবিআইকে দেওয়া হবে। পিটারের আইনজীবী শ্রীকান্ত সিভাদে ইন্দ্রাণী মুখার্জির আবেদন নিয়ে কিছু বলতে রাজি হননি। তবে খুব তাড়াতাড়ি এর উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আদালতের পথে ইন্দ্রাণী
এবছরের শুরুর দিকে, ইন্দ্রাণী আদালতকে জানিয়েছিলেন পিটারের সঙ্গে তাঁর ডিভোর্সের উদ্দেশ্য। আদালতের বাইরে ইন্দ্রাণীর সঙ্গে দেখা গিয়েছে তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে। শুনানির পরে পিটার নিজের বোনের সঙ্গে আবেদনটি পড়ে দেখেন। পরে অভিযুক্তদের জেলে নিয়ে যাওয়া হয়।

২০১২-তে খুন শিনা বোরা
২০১২-র ২৪ এপ্রিল বছর ২৪-এর শিনাকে খুন করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত করা হয়েছিল ইন্দ্রাণী, খান্না এবং ড্রাইভার রাইকে। ২০১২-র ২৫ এপ্রিল রায়গড়ের খোপলি রোডে তাকে কবর দেওয়া হয়। ড্রাইভার রাইকে গ্রেফতার করা হয় ২০১৫-র ২১ অগাস্ট।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications