'সাইবার যুদ্ধ' চালাতে হ্যাকারদের নজরে ভারতের ১২ হাজার ওয়েবসাইট! জারি Alert
Alert story: অন্তত ১২ হাজার সরকারি ওয়েবসাইট হ্যাকারদের রেডারে! ইন্দোনেশিয়ার একটি সাইবার অ্যাটাক গ্রুপের নজরে নাকি রয়েছে ভারতীয় এই ওয়েবসাইটগুলি। আর এই বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফে একটি ইতিমধ্যে অ্যালার্টও জারি করা হয়েছে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাইবার ক্রাইম (১৪সি) ধারায় কোঅর্ডিনেশন সেন্টারের তরফে এই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভারত সরকারের সংস্থা CERT অর্থাৎ কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের তরফেও বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার ওই হ্যাকার গ্রুপ সংঘবদ্ধ হয়ে হামলা চালাতে। মূলত গোপন তথ্য হাতাতেই এহেন অ্যাটার্ক চালানো হতে পারে বলেও বার্তায় জানানো হয়েছে। ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থা জানাচ্ছে, টার্গেটে থাকা ১২,০০০ এর মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে রয়েছে।
এছাড়াও বিভিন্ন রাজ্য সরকারের ওয়েবসাইট এই তালিকাতে রয়েছে বলে জানা গিয়েছে। জারি করা সতর্কবার্তা অনুযায়ী, ওয়েবসাইটগুলির সংবেদনশীল তথ্যকে নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জানা গিয়েছে, হ্যাকারদের টার্গেটে থাকতে পারে এমন ১২ হাজার ওয়েবসাইটের একটি তালিকা বানানো হয়েছে। আর সেই তালিকা পাঠিয়েই সাইবার সুরক্ষা এজেন্সিগুলিকে অ্যালার্ট করা হয়েছে বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, সতর্কবার্তায় আরও বলা হয়েছে, হ্যাকাররা সরকারি ওয়েবসাইটগুলোকে এমনভাবে টার্গেট করছে যে ওয়েবসাইট খোলার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। মূলত তথ্য এবং পরিষেবা ক্ষেত্রগুলিকে অচল করে দেওয়াই সাইবার হামলার মূল উদ্দেশ্য হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই সরকারি কর্মীদেরও অ্যালার্ট করা হয়েছে। কাজ করতে করতে কোনও ধরণের লিঙ্কে ক্লিক না করার কথা বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত কয়েক বছরে সরাসরি যুদ্ধ নয়, আড়ালে থেকে সাইবার যুদ্ধ চালানোর প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষ করে চিন এবং পাকিস্তানের হ্যাকাররা একাধিকবার ভারতের একাধিক ওয়েবসাইটে হামলা চালিয়েছে। একাধিক গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি গত কয়েকমাস আগে একই ভাবে একাধিক কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট হ্যাক করা হয়।
সেই রেশ কাটতে না কাটতেই ফের আতঙ্ক। তবে পরিস্থিতি এতটাই জটিল যে সাইবার এজেন্সির তরফে সমস্ত রাজ্য এবং সরকারকে অ্যালার্ট করা হল। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই ১২ হাজার ওয়েবসাইটের মধ্যে বাংলার কোনও ওয়েবসাইট আছে? তা অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications