Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh Crisis: বাংলাদেশ নিয়ে ভারতের সতর্কতামূলক পদক্ষেপ! ঢাকা থেকে সরানো হল বেশ কিছু কর্মীকে

শেখ হাসিনার পদত্যাগের পরেও অস্থিরতা চলছেই প্রতিবেশী বাংলাদেশে। তারই মধ্যে সেখানে থাকা ভারতীয়দের দিকে নজর রাখছে ঢাকার ভারতীয় হাইকমিশন। পরিস্থিতি পর্যালোচনা করে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হাই কমিশনের ১৯০ জন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের ফিরিয়ে এনেছে ভারত সরকার।

সূত্রের খবর, আপাতত ঢাকার ভারতীয় হাইকমিশনের অফিসে ২০-৩০ জন সিনিয়র স্টাফ রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ঢাকায় হাইকমিশনের অফিস ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে সহকারী হাইকমিশন বা কনস্যুলেট রয়েছে।

dhaka return

কী বলেছিলেন বিদেশমন্ত্রী
মঙ্গলবার সর্বদলীয় বৈঠকের পরে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় দশ হাজার ভারতীয় রয়েছে। ভারত সরকার কূটনৈতিক মিশনের মাধ্যমে সেখানকার বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ ও অভিচ্ছিন্ন যোগাযোগ রাখছে।

তিনি আরও বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি এতটা উদ্বেকজনক নয় যে সেখান থেকে ওই দশ হাজার ভারতীয়কে এখনই সরাতে হবে।

এই মুহূর্তে ভারতের জন্য বিশেষ উদ্বেগের বিষয় হল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ও মন্দিরা হামলা। হামলাকারীরা বেছে বেছে হিন্দুদের বাড়ি ও ব্যবস্থাস্থলে হামলা করছে এবং টাকা ও সম্পত্তি লুট করছে।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজি ইউনুস
উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন নোবেল জয়ী মহঃ ইউনুস।
জুলাইয়ে বিশ্ববিদ্যালয়গুলির ছাত্রদের আন্দোলন প্রথমে কোটা সংস্কারের দাবিতে হলেও তা সেখানে সীমাবদ্ধ থাকেনি। সেই আন্দোলন আর ছাত্রদের হাতে থাকেনি। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আন্দোলন চলে গিয়েছে কট্টরপন্থী বিএনপি-জামাতের হাতে। যে কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে।
এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা অব্যাহত। এখনও পর্যন্ত সেখানে চারশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। বিক্ষোভকারীরা টার্গেট করেছে আওয়ামি লিগের নেতাদের। সোমবার হিংসা চরম রূপ নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত আওয়ামি লিগের ২৯ জন নেতা কিংবা তাদের পরিবারের সদস্যদের দেহ উদ্ধার করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+