Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৬ সালে ভারতের চাকরির বাজারে বড়সড় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ১.২ কোটি নতুন কর্মসংস্থানের সম্ভাবনা

ভারতের কর্মসংস্থান ক্ষেত্রে ফের আশার আলো। আগামী বছর দেশের চাকরির বাজারে বড়সড় পুনরুজ্জীবনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইঙ্গিত মিলছে। স্টাফিং সংস্থা টিমলিজ এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে দেশে নতুন করে ১ থেকে ১.২ কোটি চাকরির সুযোগ তৈরি হতে পারে। যা ২০২৫ সালের সম্ভাব্য ৮০- ১ কোটি নতুন পদের তুলনায় অনেকটাই বেশি।

কেন এই আশাবাদ? বিভিন্ন শিল্পক্ষেত্রের মানবসম্পদ কর্তারা বলছেন, ব্যবসায়িক আত্মবিশ্বাস ফিরছে, প্রযুক্তিনির্ভর নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে ও সংস্থাগুলি ফের জোর দিচ্ছে ক্যাম্পাস রিক্রুটমেন্ট ও বৈচিত্র্যময় নিয়োগে।

তরুণ প্রতিভা নিয়োগে কলেজ ক্যাম্পাসেই বিশেষ নজর রাখছে বড় বড় সংস্থা। কনসাল্টিং জায়ান্ট EY ইন্ডিয়া জানিয়েছে, তারা ২০২৬ সালের জুনে শেষ হওয়া আর্থিক বছরে প্রায় ১৪ থেকে ১৫ হাজার নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। সংস্থার চিফ এইচআর অফিসার আরতি দুয়ার কথায়, ক্যাম্পাস রিক্রুটমেন্ট বরাবরই EY এর শক্তিশালী স্তম্ভ, এবং আগামী বছরেও সেই কৌশল অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, ডায়াজিও ইন্ডিয়া ডিজিটাল দক্ষতা ও সাপ্লাই চেন মজবুত করার উপর জোর দিচ্ছে। পাশাপাশি কর্মী বাহিনীতে লিঙ্গ বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যও নিয়েছে সংস্থাটি।

টাটা মোটরস এর কাছে আগামী দিনের দিশা মানেই ইলেকট্রিক, ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রযুক্তি। সেই ভাবনাকে সামনে রেখে সংস্থাটি ব্যাটারি প্রযুক্তি, সফটওয়্যার নির্ভর যানবাহন, হাইড্রোজেন ফুয়েল সিস্টেম, ইঞ্জিনিয়ারিং ও গবেষণা ক্ষেত্রে দক্ষ কর্মী নিয়োগে নামছে। সংস্থার চিফ এইচআর অফিসার সীতারাম কান্ডি জানিয়েছেন, এই আধুনিক ক্ষেত্রগুলিই ভবিষ্যতে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করবে।

শুধু বৃদ্ধি নয়, অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ার দিকেও নজর FMCG সংস্থাগুলির। গডরেজ কনজিউমার প্রোডাক্টস লক্ষ্য নিয়েছে ২০২৭ সালের মধ্যে তাদের কর্মীবাহিনীতে প্রতিবন্ধী ব্যক্তি, LGBTIQA+ সম্প্রদায় ও সিস উইমেনের প্রতিনিধিত্ব ৩৩ শতাংশে পৌঁছে দেওয়ার। বর্তমানে এই হার ৩১ শতাংশ। এতে স্পষ্ট, ২০২৬ সালের নিয়োগ শুধুই সংখ্যার খেলা নয়, বরং বৈচিত্র্য ও সমতার প্রতিফলন।

মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেসও নতুন নিয়োগে প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি প্রযুক্তি, ডেটা সায়েন্স ও এআই-ভিত্তিক সহায়তা পরিষেবায় দক্ষ কর্মী নিয়োগের পাশাপাশি নারী নেতৃত্ব বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। গ্রুপ CHRO নীরেন শ্রীবাস্তবের কথায়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাকে প্রস্তুত করতেই এই পদক্ষেপ।

২০২৬ সালে ভারতের চাকরির বাজারে শুধু সংখ্যায় নয়, গুণমান ও অন্তর্ভুক্তিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+