বড়দিন কিংবা নতুন বছরে পুরী-দার্জিলিং যাবেন! বন্দে ভারত থেকে দার্জিলিং মেল, টিকিটের অবস্থা চমকে দেবে
Indian Rail: সামনেই বড়দিন (25th December 2024)-নতুন বছর (New Year)! একেবারে লম্বা ছুটি। শনি-রবি যদি ম্যানেজ করে নেওয়া যায় তো তাহলে আর কোথাই নেই। একেবারে দীর্ঘ ছুটিতে অনেকেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আর বেড়াতে যাওয়ার কথা আসলেই মাথায় আসে দিপুদার কথা!
অর্থাৎ দিঘা-দার্জিলিং কিংবা পুরীতে ভিড় জমান। ভিড় বাড়তে থাকে ট্রেনগুলিতে (Indian Rail)। এমন পরিকল্পনা কি আপনারও আছে?

তাহলে এই প্রতিবেদন আপনার জন্য! এখন থেকেই উত্তরবঙ্গ (North Bengal Train Update) কিংবা পুরী (Puri Train Update) যাওয়ার ট্রেনগুলিতে ভিড় বাড়ছে। সময় যত গড়াচ্ছে ততই টিকিটের চাহিদা বাড়ছে। ইতিমধ্যে বেশ কিছু ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট। এর মধ্যে রয়েছে দার্জিলিং মেল (darjeeling mail) কিংবা পদাতিকের (padatik express) মতো এক্সপ্রেসও। এমনকি বড়দিনের সময়ত দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনেও ওয়েটিং লিস্ট জানলে চমকে উঠবেন।
- Indian Rail: টিকিট পাবেন না বন্দে ভারতে
বাংলা এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) টিকিট পাবেন না। ২৫শে ডিসেম্বরের আগে থেকে 'ট্রেন-ফুল'। ২২, ২৩, ২৪ এবং ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ২০০ এরও বেশি যাত্রী ওয়েটিং'য়ে আছে। এমনকি উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ট্রেন দার্জিলিং এক্সপ্রেস। সেখানেও ওয়েটিং লিস্ট প্রায় ১০০ ছাড়িয়ে গিয়েছে। একই ছবি পদাতিক এক্সপ্রেসেও। বড়দিন কিংবা নতুন বছরের আগে কিংবা পরে টিকিট পাওয়াটা খুবই কঠিন।
- Indian Rail: পুরী যাওয়ার ক্ষেত্রে ভরসা হতে পারে বাস
অন্যদিকে ট্রেনে পুরীর টিকিট পেতে সমস্যা কাঠখড় পড়াতে হতে পারে। যথেষ্ট চাপ রয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উপর। শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসেও রয়েছে লম্বা ওয়েটিং লিস্ট। ফলে জগন্নাথ এক্সপ্রেস কিংবা অন্যান্য পুরীগামী ট্রেনগুলির টিকিট ক্রমশ বিক্রি হয়ে যাচ্ছে। ফলে বড়দিন কিংবা নতুন বছরে মহাপ্রভু দর্শনে বাস হতে পারে মুশকিল আসান।
বলে রাখা প্রয়োজন, বুধবার ২৫ ডিসেম্বর। মাঝে বৃহ-শুক্র, ফের শনিবার-রবিবার ছুটি। অন্যদিকে শনিবার-রবি, মঙ্গলবার ৩১ ডিসেম্বর এবং ১ তারিখ বুধবার। একটু এদিক-ওদিক করে নিলেই লম্বা ছুটি।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications