Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাত' গণনা আটকাতে কোভিডের মঝেই 'আদমশুমারি'র' পথে ভারত

জাত' গণনা আটকাতে কোভিডের মঝেই 'আদমশুমারি'র' পথে ভারত

করোনার কারণে শেষ দু'বছর ধরে জনগণনার প্রায় সমস্ত কাজ কর্ম বন্ধ রয়েছে। এবার এই কাজকর্মই নতুনভাবে শুরু করতে চলেছে কেন্দ্র সরকার৷ ইত্যিমধ্যেই বিহার সহ বেশ কয়েকটি রাজ্য ধর্ম ও জাতির ভিত্তিতে জনগণনা শুরুর দাবি তুলেছে৷ যা নীতিগতভাবে বিজেপির একভারত আদর্শের সঙ্গে সহাবস্থান করে না৷ তাই তড়িঘড়ি করে এবার জনগণনার রাস্তায় হাঁটতে চাইছে মোদী সরকার।

জাত গণনা আটকাতে কোভিডের মঝেই আদমশুমারির পথে ভারত

জনগণনার শুরুর প্রস্তুতি হিসেবে উত্তরপ্রদেশ, গুজরাট এবং ছত্তিশগড়ের মতো বড় রাজ্যের পাশাপাশি মিজোরাম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ বেশ কয়েকটি ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনা দফতরের শূন্যপদও পূরণ করা হয়েছে।

কোভিডের দুটি ওয়েভে দেশের সমস্ত সরকারি অফিস ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের আদমশুমারি সংগঠন প্রতিটি রাজ্যের জনগণনার দায়িত্বে থাকে৷ মোট ৩৩টি সেনসাস ডিরেক্টর কাজ করে সারা দেশে৷ প্রত্যেক রাজ্যের রাজধানীতে আদমশুমারি পরিচালনার জন্য একটি করে ডিরেক্টরেট অফিস রয়েছে৷ যারা নয়া দিল্লিতে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাসরির কমিশনারকে রিপোর্ট করে।

সরকারের তরফে জানানো হয়েছে কোভিডের কারণে বাতিল করা আদমশুমারি কার্যক্রম শীঘ্রই আবার শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রণক গত সপ্তাহে রাজ্যগুলিতে আদমশুমারি কার্যক্রম পরিচালকের শূন্য পদ পূরণ করেছে। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শূন্যপদে নিয়োগ করা হচ্ছে৷

জাত-ধর্মভিত্তিক গণনার নতুন দাবি ঠেকাতে কেন্দ্রীয় সরকার আদমশুমারির কাজ পুনরুজ্জীবিত করছে। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এর জাতভিত্তিক জনগণনার পক্ষে মত দিয়েছেন। রাজ্যের বিরোধী নেতারাও তাঁর দাবিকে সমর্থন করেছেন। কেন্দ্রীয় সরকারের সূত্র মারফৎ জানা গিয়েছে, যেসব রাজ্যে তারা ক্ষমতায় নেই সেখানেও আদমশুমারির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালকদের নিয়োগের প্রক্রিয়া দ্রুত করা হচ্ছে যাতে জনগণনার কাজ শুরু করা যায়৷

বর্ধিত জনসংখ্যার উপর রাজ্যের বিধানসভা এবং দেশের লোকসভার আসন ও এলাকা নির্ভর করে৷ ২০২১ এর আগে ২০১১-তে শেষ জনগণনা প্রকাশ করেছিে দেশ৷ সে সময়ের জনসংখ্যার গ্রাফের উপর বেস করেই লোকসভার মোট আসন সংখ্যা নির্ধারিত হয়ে আছে৷ অনেক রাজ্যই তাদের বর্ধিত জনসংখ্যা অনুসারে লোকসভায় আসন দাবি করতে পারে এই আশঙ্কাতেই মূলত সেনসাসের কাজ শুরু করে দিতে চাইছে কেন্দ্র। কারণ জনগণনা চলাকালীন কোনও রকম পরিবর্তনের রাস্তায় হাঁটতে হবে না মোদী সরকারকে। যতদিন না সম্পূর্ণ জনগণনার ফল সামনে আসে৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+