ট্রফির সঙ্গে বেড়েছে দাম! বিশ্বকাপ জয়ে ভারতীয় মহিলা ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুতে উত্থান
রবিবার নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলাদের ওডিআই ২০২৫এর বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। আর এই মহিলা বিশ্বকাপ জয়ের মাধ্যমে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যদের ব্র্যান্ড মূল্য অসাধারণ ভাবে আকাশছুঁয়ি হয়েছে। শতরান করে ভারতীয় দলকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন জেমিমা রদ্রিগেস। যে কারণে তিনি আইসিসি-র পক্ষ থেকে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন।

ভারতের মহিলা ক্রিকেট প্রায় সময়ই ব্যর্থতা এবং হৃদয়বিদারক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। কিন্তু রবিবার নবি মুম্বাইয়ের লড়াই অতীতের ক্ষতগুলি সারিয়ে তুলেছে ভারতের মহিলা ক্রিকেটের দল। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্র্যান্ড মূল্যের টাকা ইতিমধ্যেই ২৫% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জেমিমা রদ্রিগেস, স্মৃতি মান্ধানা , হরমনপ্রীত কৌর , দীপ্তি শর্মা , শেফালি ভার্মা সহ এই দলে থাকা অন্যান্য খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে দ্বিগুন থেকে তিনগুন সংখ্যায় ফলোয়ার বাড়তে দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে শতরান করে বিশ্বের নজরে আসা জেমিমা রদ্রিগেসের ব্র্যান্ড মূল্য ১০০% বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। জেএসডব্লিউ স্পোর্টসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা করণ যাদব বলেন, "অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনুরোধ এসেই যাচ্ছে। আমরা এখন ১০-১২টি বিভাগের ব্র্যান্ডের সাথে আলোচনা করছি।" ২৫ বছর বয়সী এই মহিলা ক্রিকেটার যে দলের প্রয়োজনে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে পারেন, তাও তিনি প্রমাণ করে দিয়েছেন। ক্রিকেট দুনিয়া এখন জেমিমাকে নিয়ে মেতে আছে।
মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ইতিমধ্যেই ১৬টি ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়েছেন। যার মধ্যে রয়েছে HUL-এর রেক্সোনা ডিওডোরেন্ট, নাইকি, হুন্ডাই, হারবালাইফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), গালফ অয়েল এবং PNB মেটলাইফ ইন্স্যুরেন্স। এইসব বিজ্ঞাপনের জন্য স্মৃতি মান্ধানা প্রতি ব্র্যান্ডের কাছ থেকে ১.৫-২ কোটি টাকা আয় করেছেন বলে জানা গেছে।
ভারতের বিশ্বকাপ জয়ের প্রচারণার সুযোগ নিয়ে আরও বেশ কিছু ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিনন্দন বার্তা পোস্ট করেছে। সুইগি ইন্সটামার্ট একাধিক পোস্ট শেয়ার করেছে।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন












Click it and Unblock the Notifications