কোয়াড জোটের হাত ধরেই নতুন করে শক্তি বৃদ্ধির পথে ভারতীয় সেনা, মোদী রবেই চাপে পাক-চিন

কোয়াড জোটের হাত ধরেই নতুন করে শক্তি বৃদ্ধির পথে ভারতীয় সেনা, মোদী রবেই চাপে পাক-চিন

ট্রাম্প আমাল হোক বা বাইডেন(joe biden) আমাল, দুবারেই আমেরিকার হাত ধরে অনেকটাই বেড়েছে ভারতের সামরিক শক্তি। অত্যাধুনিক সমরাস্ত্র থেকে শুরু করে নিত্যনতুন যুদ্ধ সরঞ্জাম, ভারতীয় সেনার ভাঁড়ারে এসেছে একাধিক মার্কিন মারণাস্ত্র। এদিকে মোদীর(PM Modi) চলতি মার্কিন সফরেও বেশ কিছু নতুন সামরিক চুক্তি নিয়ে বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।


কোয়াড থেকেই নতুন সম্ভাবনা

কোয়াড থেকেই নতুন সম্ভাবনা

এদিকে গত মার্চে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া মিলে গঠন করে কোয়াড জোট। এতদিন এই জোটের সব বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এবার মোদীর সফরকালে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক বসতে যাচ্ছে কোয়াড। ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। গোটা বিশ্বের চিনের একাধিকপত্য ঠেকাতে ওই বৈঠকেও একাধিক বিষয়ে আলোচনাক সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী বিভিন্ন ক্ষেত্রে সামরিক শক্তি বৃদ্ধি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়ছে একাধিক সামরিক চুক্তিরও।

 জাপান-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে মোদী

জাপান-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে মোদী

অন্যদিকে বৃহঃস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন(Scott Morrison)-র সঙ্গে দ্বিপাক্ষিত বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিদে শু-র সঙ্গে বৈঠক সারেন মোদী। তাতেই তিন দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠক নিয়েও আলোচনা হয়। আলোচনা হয় একাদিক প্রতিরক্ষা চুক্তি নিয়েও। এদিকে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞদের মতে এই বৈঠকে চিন বিরোধী লড়াইয়ে সূদূরপ্রসারী ছাপ ফেলবে আগামীতে। এমনকী ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে এতবড় কাজ এর আগে হয়নি বলেও অনেকে মনে করছেন।

নয়া নীতির পথে প্রতিরক্ষা মন্ত্রক

নয়া নীতির পথে প্রতিরক্ষা মন্ত্রক

অন্যদিকে গত মাসে, প্রতিরক্ষা মন্ত্রকের নতুন তৈরি সামরিক বিষয়ক বিভাগ পাকিস্তান সীমান্তের তত্ত্বাবধানে থাকা ভারতীয় সেনা ইউনিটকে নৌ ও বিমান বাহিনীর সাথে একীভূত করার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেয়। যেটিও একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতের এই জাতীয় আরও একাধিক পরিকল্পনার কথাও কোয়াড বৈঠকে বিশেষ ভাবে তুলতে ধরছেন মোদী। এরফলে একদিকে যেখানে ঘুরপথে চাপ তৈরি করা যাবে চিন-পাকিস্তানের উপরে সেখানে ভারতের চিন বিরোধী লড়াইয়ের সদিচ্ছার কথাও জানতে পারবে মিত্র শক্তিরা।

 শক্তি বাড়ছে ভারতীয় সেনার

শক্তি বাড়ছে ভারতীয় সেনার

অন্যদিকে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে ভারতীয় সেনায় আসছে মহাপরাক্রমী অর্জুন এমকে-১এ ট্যাঙ্ক। ইতিমধ্যেই ভারতীয় সেনার তরফে হেভি ভেহিকলস ফ্যাক্টরি, আভাড়িকে (চেন্নাই) ১১৮টি ব্যাটল ট্যাঙ্ক সরবরাহ করার জন্য বরাত দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এর বেশিরভাগই মোতায়েন থাকবে সীমান্তবর্তী এলাকে। আর তাতেই যে পাকিস্তান-চিনের নতুন করে ঘুম উড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+