চিনের দাদাগিরি রুখতে আকাশে চক্কর বায়ুসেনা বিমানের! লাদাখে লালফৌজকে রুখতে কড়া পদক্ষেপ ভারতের
ক্রমেই তীব্র হচ্ছে চিন-ভারত উত্তেজনার পারদ। লাদাখ সীমান্তে ততই প্রবল হচ্ছে যুদ্ধ সম্ভাবনা। এবার লাদাখ সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘোরাঘুরি করতে দেখা গেল ভারতীয় সেনা বাহিনীর অন্যতম বিধ্বংসী হেলিকপ্টার চিনুক। পাশাপাশি ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এবার যুদ্ধবিমানও নিযুক্ত করল ভারত।

লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারি
জানা গিয়েছে লাদাখের আকাশসীমায় বিশেষ নজরদারির দায়িত্বে রয়েছে পিএইটআই বিমান। আকাশ থেকে সমুদ্রের নীচে ডুবোজাহাজ খুঁজতে সক্ষম এই বিমান ডোকলাম বিবাদের সময়ও নজরদারি চালিয়েছিল। পিএইটআই বিমানে ভূমি ও জল থেকে ছোড়া অস্ত্রকে ঠেকানোর প্রযুক্তি রয়েছে। মার্কিন নৌসেনা এই বিমান ব্যবহার করে।

গালওয়ান ভ্যালিতে সীমান্ত ইস্যু
মঙ্গলবার থেকে গালওয়ান ভ্যালির নিকটবর্তী এলাকায় ভারত ও চিনের সেনার মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালেও আলোচনা হয়েছে বলে সেনা সূত্রে খবর। সেখানে আর কোনও সংঘর্ষ চায় না বলে চিনের তরফেও জানানো হয়েছে।

ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন
কিন্তু স্যাটেলাইট চিত্র বলছে অন্য কথা। গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ক্রমেই সামরিক শক্তি বাড়াচ্ছে চিন। নির্মাণকাজের জন্য কাঁচামাল মজুত করা হচ্ছে, সেই ছবিও দেখা গিয়েছে। পাশাপাশি প্যাংগং সো-তে চিনা সেনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এদিকে যেকোনও মূল্যে প্যাংগং সো নিজেদের কাছে রাখতে মরিয়া ভারতও সেখানে সেনা পাঠিয়েছে। এর জবাবেই ভারতের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

১০০ তাঁবু গেড়েছে চিন
এরই মধ্যে সেনা তরফে জানানো হয় যে গালওয়ান উপত্যকায় প্রায় ১০০ তাঁবু গেড়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। এ ছাড়া ডেমচকের কাছাকাছি অঞ্চলেও সেনা সমাবেশ বাড়িয়েছে বেজিং। চিনের সামরিক তৎপরতার জেরে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লিও।

চিনের সমালোচনায় আমেরিকা
অন্যদিকে লাদাখ কাণ্ডের পর বেজিংয়ের সমালোচনা করেছে ওয়াশিংটন। করোনায় যখন সারা বিশ্ব বিপর্যস্ত, তখন একাধিক ফ্রন্ট খুলতে চাইছে চিন। ভারত, দক্ষিণ চিন সাগর, হংকং-এর ঘটনা দেখলে এমনটাই মনে হয়। মার্কিন বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়, এই এলাকায় চিনের আচরণ গঠনমূলক নয়।

চাপের মুখে ১০ ভারতীয় সেনাকে মুক্তি চিনের
এদিকে চাপের মুখে বৃহস্পতিবার রাতে চিনা হেফাজত থেকে মুক্তি দেওয়া হল দুই মেজর সহ ১০ ভারতীয়কে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই তৃতীয়বারের জন্য মেজর জেনারেল পর্যায়ে আলোচনায় বসে দুই দেশ। তার পরই চিনের তরফে আটক ভারতীয়দের ছাড়া হয় বলে সূত্রের খবর।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications