করোনার জেরে আর্থিক মন্দা, ২০০০ কর্মী ছাঁটাই ইন্ডিয়াবুলসের

করোনার জেরে আর্থিক মন্দা, ২০০০ কর্মী ছাঁটাই ইন্ডিয়াবুলসের

লকডাউনের জেরে ক্রমেই ভেঙে পড়ছে দেশীয় অর্থনীতি। একের পর সংস্থা বন্ধ হওয়ার পথে। প্রায় ঝাঁপ বন্ধ হওয়ার জোগাড় ছোট বড় অনেক বেসরকারি সংস্থারই। অর্থাভাবে ঢুকছে কর্পোরেট সেক্টর। এমকতাবস্থায় করোনা সঙ্কটের মাঝেই এবার কর্মী ছাঁটাই ইন্ডিয়াবুলসে। হাউজিং ফিনান্স, কনজিউমার ফিনান্স এবং পার্সোনাল ফিনান্সের উপর সাধারণত লেনদেন চালায় ইন্ডিয়াবুলস গ্রুপ।

করোনার জেরে আর্থিক মন্দা, ২০০০ কর্মী ছাঁটাই ইন্ডিয়াবুলসের

সূত্রের খবর, ইন্ডিয়াবুলসের ২৬০০০ কর্মীর মধ্যে বর্তমানে ২০০০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও কোম্পানির তরফে বলা হয়েছে একটা তাদের প্রতি বছরের রুটিন কর্মকান্ডের মধ্যে একটি। সমস্ত কর্মীর কর্মদক্ষতা বিচার করেই ২০১৯-২০ অর্থবর্ষের নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদিও ইনফিয়াবুলসের কর্মচারীদের অন্য কথা বলতে দেখা যায়। অনেকেই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ইস্তফা দিতে বলা হয়েছিল বলে জানা যাচ্ছে। এই বিষয়ে অনেকে ফেসবুকে সরাসরি ক্ষোভও প্রকাশ করেন। অন্যদিকে টুইটারেও কেউ কেউ জানান ৩১ শে মে-র মধ্যে তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল। পাশাপাশি এই কঠিন সময়ে ইস্টফর পরও তাদের জন্য আলাদা করে বাড়তি সুবিধার জন্য কোনও আর্থিক প্যাকেজ দেওয়া হয়নি। এমনকী শুধুমাত্র অনেককে মে মাসের বেতন টুকু দেওয়ার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+