জলের জন্য এবার হাহাকার পড়ে যাবে ভারতে, সতর্ক করলেন পরিবেশবিদ
ভারতের ৭০ শতাংশ এলাকা শুকিয়ে যাবে। জলের জন্য গোটা দেশে হা হা কার শুরু হয়ে যাবে। এমনই ভয়ঙ্কর কথা শোনালেন ম্যাগ সাইসাই পুরস্কার জয়ী পরিবেশকর্মী রাজেন্দ্র সিং। যত দ্রুত সম্ভভ এর সজন্য জল নিয়ে সচেতন হওয়া
ভারতের ৭০ শতাংশ এলাকা শুকিয়ে যাবে। জলের জন্য গোটা দেশে হাহাকার শুরু হয়ে যাবে। এমনই ভয়ঙ্কর ভবিষ্যতের কথা শোনালেন ম্যাগসাইসাই পুরস্কার জয়ী পরিবেশকর্মী রাজেন্দ্র সিং। যত দ্রুত সম্ভব এর সজন্য জল নিয়ে সচেতন হওয়া জরুরি। এমনই দাবি করেছেন পরিবেশকর্মী। তিনি দাবি করেছেন ইতিমধ্যেই মধ্য এশিয়া এবং আফ্রিকার দেশগুলি ইউরোপ থেকে জল নিয়ে আসতে শুরু করেছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে ভারতকেও সেই পথে ধরতে হবে। এতটাই চরমে পৌঁছবে জল সংকট।

এবার বর্ষাতেই চরমে উঠেছিল তামিলনাড়ুর জলসংকট
পরিবেশকর্মী যে ভুল কথা বলেননি, সেটা এবারের বর্ষায় খুব ভাল করেই টের পেয়েছেন। একটু জলের জন্য হাহাকার করেছে গোটা রাজ্য। এমনকী চেন্নাই পর্যন্ত জলের জন্য হাহাকার করেছে। হাজার হাজার টাকা দিেয়ও জল পাননি বাসিন্দারা। এমনই চরম পরিস্থিতি তৈরি হয়েছিল। ট্রেনে তেলের ট্যাঙ্কের মতো ট্যাঙ্কে করে জল নিয়ে যাওয়া হয়েছে রাজ্যে।

জল সংকট মোকাবিলায় উদ্যোগ প্রধানমন্ত্রী
দেশের জল সংকটের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে একটি পৃথক মন্ত্রক খুলেছেন তিনি। গোটা দেশ জুড়ে জল শক্তি মিশন শুরু করেছে মোদী সরকার। জল সংরক্ষণের জন্য কারোর কোনও পরামর্শ থাকলে তাঁকে জানাতে বলেছেন তিনি। এই নিয়ে সচেতনতা গড়ে তোলারও বার্তা দিয়েছেন মোদী।

ভূগর্ভস্থ জলস্তর কমছে
পরিস্থিতি বড়ই উদ্বেগজনক। ভারতের অধিকাংশ শহরে ভূগর্ভস্থ জলস্তর কমতে শুরু করেছে। এবং সেটা যথেষ্ট চিন্তার কারণ বলে জানিয়েছেন পরিবেশকর্মী। তিনি জানিয়েছেন ভারতের প্রায় ৭২ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ জলস্তর কমতে শুরু করেছে। এবছর ১৭টি রাজ্যের ৩৬৫টি জেলায় এবার খরা হয়েছে। মাত্র ১৯০টি জেলায় বন্যা হয়েছে এবারের বর্ষায়।
নীতি আয়োগের রিপোর্ট বলছে ২০২০ সালের মধ্যে দেশের ২১িট শহরে জলস্তর একেবারে নীচে নেমে যাবে। মানে প্রায় জলশূন্য অবস্থায় পৌঁছে যাবে এই শহরগুলি। দ্রুত জলসংরক্ষণে কোনও উদ্যোগ না নিয়ে ২০৩০ সালের মধ্যে দেশের ৬০ শতাংশ বাসিন্দা চরম জলসংকটের মধ্যে পড়বে।
-
মর্মান্তিক! বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বোনের দেহ, অচৈতন্য অবস্থায় মা, ঘটনা কী? তদন্তে নেমে বড় সন্দেহ পুলিশের -
সপ্তাহান্তে বদলাবে আবহাওয়া! এই দিন থেকেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
কমিশনের বেঞ্চ আসার আগে রাজ্য উত্তাল, ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূলনেত্রী মমতা -
উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয়! অসমের পাহাড়ে ধ্বংস ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান, মৃত্যু দুই পাইলটের -
আদালতের নির্দেশও মানেননি! মেয়ের খরচ দিচ্ছিলেন না বাবা, বেতন থেকে সরাসরি টাকা কাটার নির্দেশ সুপ্রিম কোর্টের -
জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ, দুই বা তার বেশি সন্তান হলে ২৫ হাজার টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার -
কনসার্টে লিপ-সিঙ্ক? 'এটা আলসেমির কাজ', সাফ মন্তব্য শ্রেয়া ঘোষালের, আর কী বললেন তিনি? -
৭৩২ বিচারক নিয়ে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি সমাধান, কমিশনের তৎপরতা -
একদিনে শেষ নয়! বিজেপির 'পরিবর্তন যাত্রা'র মাঝেই ধর্মতলায় ধর্নায় মমতা, কতদিন চলবে এই কর্মসূচি? -
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে স্বস্তি! এই দিন পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত, সাময়িক অনুমতি আমেরিকার -
T20 World Cup 2026: সেমিফাইনাল জেতানোর কৃতিত্ব কাকে দিলেন 'ম্যাচের সেরা' সঞ্জু স্যামসন? -
লাদাখের এলজি পদত্যাগ, কবিন্দর গুপ্তকে হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগ












Click it and Unblock the Notifications