জাতীয় স্বার্থ দেখেই চলবে দেশ, রাশিয়ার সঙ্গে চুক্তি ইস্যুতে আমেরিকার কাছে অবস্থান স্পষ্ট করল ভারত
পারিপার্শ্বিক বা কোনও কূটনৈতিক চাপ নয়, জাতীয় স্বার্থ দেখেই বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করবে ভারত।
পারিপার্শ্বিক বা কোনও কূটনৈতিক চাপ নয়, জাতীয় স্বার্থ দেখেই বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করবে ভারত। রাশিয়ার সঙ্গে এস ৪০০ ক্ষেপণাস্ত্র নিয়ে যে চুক্তি ভারতের হয়েছে তার প্রেক্ষিতেই এই মন্তব্য করে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত।

এদিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। দুজনের দ্বিপাক্ষিক আলোচনার পর ভারতের অবস্থান মার্কিন বিদেশ সচিবের কাছে স্পষ্ট করে দিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সুষ্ঠু সম্পর্ক রেখে এগিয়ে চলতে আগ্রহী ভারত।
WATCH: US Secretary of State Mike Pompeo and EAM S Jaishankar address the media in Delhi https://t.co/z5ARKfoPwx
— ANI (@ANI) June 26, 2019
মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও-ও এদিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হল ভারত। দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আশা করা যায় আগামিদিনে আরও গতিতে এগিয়ে যাবে। রাশিয়ার সঙ্গে এস ৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি করলে আমেরিকার রোষে পড়তে হবে কিনা এই প্রসঙ্গে জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে বহু দেশের গভীর সম্পর্ক রয়েছে। ফলে ভারত তাদের সুবিধা মতোই এগোবে।
এদিন ভারত ও আমেরিকার মধ্যে শক্তি, বাণিজ্য, আফগানিস্তানের বর্তমান অবস্থা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সাম্প্রতিকতম অবস্থা নিয়ে কথা হয়েছে। এমনকী সন্ত্রাসবাদ প্রসঙ্গেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নরেন্দ্র মোদীর দেশের পাশেই আছে বলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন।
মঙ্গলবার রাতে ভারতে আসার পর এদিন সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাথে আলোচনার টেবিলে বসেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এরপর দুই দেশের উচ্চ পদস্থ কর্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নেন।
এই সপ্তাহের শেষে জাপানে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তার আগে দুদেশের সম্পর্ককে একবার ঝালিয়ে নিতে পম্পেও ভারত সফর করলেন বলে মনে করা হচ্ছে।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications