Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়বহনকারী দেশ ভারত, পাকিস্তানের চেয়ে ৯ গুণ বেশি ব্যয়

বিশ্বব্যাপী সামরিক ব্যয়ে নতুন রেকর্ড গড়ার মাঝে, বিশ্বের পঞ্চম বৃহত্তম সামরিক ব্যয়বহনকারী দেশ হিসেবে ভারতের নাম জ্বলজ্বল করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতের সামরিক ব্যয় ৮৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা পাকিস্তানের চেয়ে প্রায় নয় গুণ বেশি হলেও, পারমাণবিক অস্ত্রধারী আরেক প্রতিবেশী দেশ চিনের তুলনায় এখনও চার গুণ কম।

বিশ্বব্যাপী সামরিক ব্যয় ২০২৪ সালে ৯.৪% বৃদ্ধি পেয়ে ২,৭১৮ বিলিয়ন ডলার ছুঁয়েছে, যা কোল্ড ওয়ারের পর সবচেয়ে বড় বাৎসরিক বৃদ্ধি। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র (৯৯৭ বিলিয়ন), চিন (৩১৪ বিলিয়ন), রাশিয়া (১৪৯ বিলিয়ন) এবং জার্মানি (৮৮ বিলিয়ন)। পাকিস্তান সামরিক ব্যয়ে মাত্র ১০ বিলিয়ন ডলার নিয়ে ২৯তম স্থানে রয়েছে।

Navy Army

পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা বৃদ্ধি এবং পূর্ব লাদাখ সীমান্তে চিনের ব্যাপক সেনা মোতায়েন ভারতের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। এক ঊর্ধ্বতন ভারতীয় সামরিক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, "ভারত সম্ভবত একমাত্র দেশ, যার দুটি সক্রিয় ও মীমাংসিতহীন সীমান্ত রয়েছে, এবং উভয় প্রতিবেশীই পারমাণবিক শক্তিধর"।

তবে বিশ্লেষণ বলছে, ভারত তার বিশাল সামরিক ব্যয়ের সঠিক সদ্ব্যবহার করতে পারছে না। দেশের ৮০ বিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের মাত্র ২২% নতুন অস্ত্র ও সরঞ্জাম কেনার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি অর্থ অধিকাংশই সশস্ত্র বাহিনীর বেতন, দৈনন্দিন ব্যয় এবং বিশাল পেনশন খাতে ব্যয় হয়।

এছাড়া, চিন ও পাকিস্তানের চক্রান্তমূলক হুমকি মোকাবিলায় যেখানে অন্তত ২.৫% জিডিপি খরচ করা প্রয়োজন বলে মনে করা হয়, ভারত প্রতিরক্ষা খাতে তার জিডিপির মাত্র ১.৯% ব্যয় করছে। প্রতিরক্ষা শিল্পে ভারতের দুর্বল ভিত্তি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবও উল্লেখযোগ্য সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে, যার ফলে বিমান প্রতিরক্ষা, সাবমেরিন, যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ একাধিক ক্ষেত্রে অপারেশনাল ঘাটতি বিদ্যমান রয়েছে।

এদিকে চিন তাদের সামরিক শক্তি দ্রুত আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। ২০২৪ সালে চিন তার সামরিক বাজেটে ৭% বৃদ্ধি করেছে এবং নতুন স্টিলথ যুদ্ধবিমান, ইউএভি এবং নৌ-চালিত ডুবো জাহাজের মত উন্নত সামরিক প্রযুক্তি উন্মোচন করেছে। চিন একই বছরে পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ এবং মহাকাশ ও সাইবার যুদ্ধের সক্ষমতা জোরদারের জন্য আলাদা বাহিনী গঠনের কথা ঘোষণাও করেছে।

Take a Poll

বিশেষজ্ঞদের মতে, ভারতের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, তার ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সামরিক শক্তিকে সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তোলা। পাকিস্তান ও চিনের বন্ধুত্ব নতুন কিছু নয়। তবে এই সময় দুই বন্ধু দেশ এককাট্টা হলে তা ভারতের জন্যে নতুন বিপদ ডেকে আনবে। তাই এই মুহুর্তে ভারতের শক্তিবৃদ্ধিটাই হবে আসল লক্ষ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+