Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election: ভারতীয় ভোটারদের বিশ্ব রেকর্ড, লোকসভা ভোটে অংশ নিলেন কতজন দেশবাসী?

সাত দফার লোকসভা ভোট সমাপ্ত হয়েছে শনিবারই। মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ভোটদানের প্রক্রিয়া। এবার ফোকাসে ফলাফল।মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হবে। সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যে দল বা জোটই ক্ষমতায় আসুক না কেন, জয় হল ভারতীয় গণতন্ত্রের। ২০২৪ সালের সাধারণ নির্বাচন নয়া রেকর্ড সৃষ্টি করল।

মঙ্গলবার ফলাফল ঘোষণার আগের দিন ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। বেশ কয়েকটি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোটদানের নিরিখে ভারত এবার ব বিশ্ব রেকর্ড করেছে। ২০২৪ সালের সাত ধাপের লোকসভা নির্বাচনে একাধিক রেকর্ড সৃষ্টি হয়েছে।

Lok Sabha Election

মডেল কোড অফ কন্ডাক্ট ১৬ মার্চ কার্যকর হয়েছিল, যেদিন ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল।
সাত-পর্যায়ের ভোট ১৯ এপ্রিল শুরু হয়েছিল এবং দেশের অনেক অংশে প্রচণ্ড গ্রীষ্মের তাপে অনুষ্ঠিত হয়েছিল, কিছু উত্তর এবং উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মানুষ ভোটদা‌নে অংশ নিয়েছে উৎসবের মেজাজে।

সংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "আমরা ভোটদানের নিরিখে বিশ্ব রেকর্ড তৈরি করেছি।৬৪.২ কোটি ভোটার এবার দেশজুড়ে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন।এর মধ্যে ৩১.২ কোটি ভোটার মহিলা । এটি সমস্ত জি৭ দেশের ভোটারদের ১.৫ গুণ এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ২.৫ গুণ ভোটার৷" তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অংশ নেওয়া সমস্ত ভোটারদের কুর্ণিশ জানিয়েছেন৷

এদিন রাজীব কুমার দাবি করেন, জম্মু ও কাশ্মীরে এবারের লোকসভা নির্বাচনে ৫৮.৫৮ শতাংশ ভোট পড়েছে। যা কি না গত ৪ দশকের মধ্যে রেকর্ড। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'এবারে কাশ্মীর উপত্যকায় ভোট পড়েছে ৫১.০৫ শতাংশ। আর জম্মু ও কাশ্মীরের সব আসন মিলিয়ে গত ৪ দশকের মধ্যে সর্বোচ্চ ৫৮.৫৮ শতাংশ ভোট পড়েছে এবারে।'

এবার সিভিজিল অ্যাপে মোট ৪ লাখ ৫৬ হাজার অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর আদর্শ আচরণবিধি ভঙ্গের ৪৯৫টি অভিযোগ তাদের কাছে জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে।

মুখ্য নির্বাচনী কমিশনার আরও উল্লেখ করেছেন, লোকসভা নির্বাচনের সময় ১১০০ কোটি টাকার নগদ এবং গহনা বাজেয়াপ্ত করেছে আয়রকর দপ্তর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় ৩৯০ কোটি টাকার তুলনায় এবার টাকা বাজেয়াপ্ত করার পরিমাণ ১৮২ শতাংশ বেশি বলে জানা গেছে। সূত্র অনুসারে, ৩০ মে পর্যন্ত, বিভাগ প্রায় ১১০০ কোটি টাকার নগদ এবং গয়না বাজেয়াপ্ত করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+