ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি
কোচি, ২২ জুন : ভারতীয় রেলের মাথায় যুক্ত হল নতুন পালক। কেরলের কোচিতে লোকাল ডিইএমইউ ট্রেনে এসি কোচ যুক্ত করে চালাল রেল।
লোকাল ট্রেনে এসি কামরা আমজনতার কাছে একেবারে স্বপ্নের মতো। সেই স্বপ্নকেই বাস্তব রূপ দিয়ে রবিবার রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজে এই ট্রেনটির উদ্বোধন করেন। [আর 'ওয়েটিং লিস্ট' নয়, একেবারেই রেলের 'কনফার্ম' টিকিট কাটুন]

কেরলের 'আঙ্গামালি-এরনাকুলাম-ত্রিপুনিতুরা-পিরাভম' রুটে এই লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে। রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, এই প্রথম ডিইএমইউ ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ দেওয়া হল। এই পরিষেবা আরও বাড়ানোই তাঁদের লক্ষ্য।
রেলের তরফে জানা গিয়েছে, দূরপাল্লার ট্রেনের মতোই এই কোচগুলিতে গদি দেওয়া ৭৩ টি আসন রয়েছে। এই ট্রেনটির অন্যান্য কামরায়ও গদি দেওয়া আসন রয়েছে। [রেল টিকিট কনফার্ম নয়? নো টেনশন, বিমানের টিকিট কেটে দেবে ভারতীয় রেল]
এছাড়া, দূরপাল্লার ট্রেনের মতোই এই ট্রেনে বাথরুম ও দুই কামরার মাঝে চলাচলের দরজা রয়েছে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications