(ছবি) তীব্র দাবদাহে পুড়ছে ভারত, মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে
হায়দ্রাবাদ, ২৮ মে : মাঝে একটু সাময়িক স্বস্তি দিলেও কোনওভাবেই তাপপ্রবাহের হাত থেকে রেহাইয়ের সুযোগ নেই। সারা দেশেই জারি রয়েছে দাবদাহের দাপট।
এখনও পর্যন্ত তাপপ্রবাহের বলি হয়েছেন ১৪০০ জনের বেশি মানুষ। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৫ জন গরমের বলি হয়েছেন বলে জানা গিয়েছে। গুজরাত ও ওড়িশাতেও গরমের বলি হয়েছেন বহু মানুষ। গোটা পশ্চিম, মধ্য, পূর্ব ও উত্তরভারতের নানা এলাকা দাবদাহে তপ্ত হয়ে রয়েছে।
তবে সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সেখানে দুই রাজ্য মিলিয়ে ১২৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অন্ধ্রে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে দেশজুড়ে শ'য়ে শ'য়ে মানুষ প্রাণ হারিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে জারি মৃত্যুমিছিল। কড়া তাপপ্রবাহে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, হরিয়ানার মতো রাজ্যও টুটিফাটা হচ্ছে। এছাড়া দক্ষিণ ভারতেও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুও রীতিমতো তাপে ফুটছে।

গ্রীষ্মের দাবদাহ
রাস্তায় বেরলে যতটা সম্ভব ঢেকে বেরনো ছাড়া উপায় নেই।

গ্রীষ্মের দাবদাহ
আপাতত কোনওভাবেই তাপপ্রবাহের হাত থেকে রেহাইয়ের সুযোগ নেই।

গ্রীষ্মের দাবদাহ
এখনও পর্যন্ত সারা দেশে তাপপ্রবাহের বলি হয়েছেন ১৪০০ জনের বেশি মানুষ।

গ্রীষ্মের দাবদাহ
উত্তরভারতের নানা এলাকা দাবদাহে তপ্ত হয়ে রয়েছে।

গ্রীষ্মের দাবদাহ
যতটা পারবেন, রোদের তাপকে এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

গ্রীষ্মের দাবদাহ
প্রটুর পরিমাণে জল খান। বাইরে একান্তই বেরতে হলে ছাতা, রোদ চশমা ইত্যাদি নিয়ে বেরতো ভুলবেন না।

গ্রীষ্মের দাবদাহ
দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। সেখানে দুই রাজ্য মিলিয়ে ১২৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। অন্ধ্রে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

গ্রীষ্মের দাবদাহ
বেশী করে নুন-চিনির সরবত খান। তবে চিনিটা যতটা পারবেন কম দেবেন। কারণ বেশী চিনি খেলে আবার অন্য সাইড এফেক্ট দেখা দিতে পারে কারও কারও।

গ্রীষ্মের দাবদাহ
কড়া তাপপ্রবাহে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাত, হরিয়ানার মতো রাজ্যও টুটিফাটা হচ্ছে।

গ্রীষ্মের দাবদাহ
দিনে প্রয়োজন পড়লে একাধিকবার স্নান করতে পারেন। ভয়ের কিছু নেই।

গ্রীষ্মের দাবদাহ
প্রপার ডায়েটে থাকুন। এমন জিনিস খান যাতে শরীর ঠাণ্ডা রাখে। বেশী করে কোলা জাতীয় খাবার খাবেন না, তাতে ফল উল্টো হবে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications