INDIA in setback: বিরোধী মহাজোট ও আপকে চরম ধাক্কা বিজেডির, মোদীর পাশেই দাঁড়ালেন নবীন
ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই দাঁড়ালেন বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েক। শুধু বিজেপি-র পি আর বিজেডি-র ডি-এর মধ্যে ফারাকটাই রয়ে গেল। দিল্লি পরিষেবা বিলে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকেই সমর্থন করলেন নবীন। আপের জন্য তো বটেই বিরোধী মহাজোটের কাছেও এটা বড়ো ধাক্কা।
অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস ইতিমধ্যে দিল্লি পরিষেবা বিলে কেন্দ্রের এনডিএ সরকারকে সমর্থ জানিয়েছে। তাদের লোকসভায় ২২ জন আর রাজ্যসভায় ৯ জন সাংসদ রয়েছে। এবার ওড়িশার বিজেডি-রও সমর্থন পেয়ে গেলেন নরেন্দ্র মোদী। এর ফলে আম আদমি পার্টি দিল্লি পরিষেবা বিলের বিরুদ্ধে লড়াইয়ে একটি বিশাল ধাক্কা খেল।

বিজেপি সুপ্রিমো নবীন পট্টনায়ক এদিন কেন্দ্রকে আশ্বস্ত করেছেন এই বিলটিতে তারা সমর্থন দেবে। সূত্রের খবর, মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী মঞ্চ ইন্ডিয়া যে অনাস্থা প্রস্তাব এনেছে, তাতেও বিজেপি তথা এনডিএ-র পক্ষেই থাকবে নবীন পট্টনায়কের বিজেডি।
লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। এখন ওয়াইএসআর কংগ্রেসের পাশাপাশি বিজেডিও দিল্লি পরিষেবা বিলে বিজেপিকে সমর্থন করতে রাজ্যসভায় তারা ম্যাজিক ফিগার অতিক্রম করে যাবে। ফলে সেটা দিল্লির আপ সরকারের পক্ষে যেমন ধাক্কা হবে, বিরোধী জোটের কাছে বড়ো ধাক্কা হবে।
রাজ্যসভার পূর্ণ শক্তি ২৪৫। বর্তমানে ২৩৮ জন সদস্য রয়েছে রাজ্যসভায়। সাতটি শূন্যপদ রয়েছে। বর্তমানে রাজ্যসভায় ম্যাজিক ফিগার ১২০। এনডি অর্থাৎ বিজেপি ও তাদের শরিকদলগুলির শক্তি ১০৩। তারা মনোনীত পাঁচজন ও এক নির্দলের সমর্থনও পাবে। এখন বিজেডি ও ওয়াইএসআর কংগ্রেসের সমর্থনে তাঁদের পক্ষে যাবে ১২৭টি ভোট।
সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ও মায়াবতীর বিএসপিও দিল্লি পরিষেবা বিলটিকে সমর্থন করতে পারে। তাদের উভয়ের ১ জন করে সাংসদ রয়েছে উচ্চকক্ষ রাজ্যসভায়। ২৬ সদস্যের বিরোধী জোট ইন্ডিয়ার প্রায় ১০৯ জন সাংসদ ও কপিল সিব্বালের মতো কিছু নির্দল সাংসদ রয়েছেন। তাদের ভোটে বিরুদ্ধে যেতে পারে।
বিরোধী ২৬ দলের মধ্যে ১৮টি দলের রাজ্যসভায় প্রতিনিধি রয়েছে। তাদের সম্মিলিত সাংসদ সংখ্যা ১০১ জন। এছাড়া ভারত রাষ্ট্র সমিতি সোমবার সাত রাজ্যসভার সাংসদের উপস্থিত থাতে এবং বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য হুইপ জারি করেছে। তবে তা যথার্থ নয় বিলটি ঠেকানোর জন্য। এই বিল পাস হলে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ করতে পারবে কেন্দ্র। নির্বাচিত সরকারের কোনও মূল্য থাকবে না আমলাদের বদলি ও নিয়োগে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications