বাংলার পরে ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লকে আড়াআড়ি ভাঙন! লোকসভা নির্বাচনে একাই লড়াইয়ের ঘোষণা বামদলের
লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে চেয়ে আপেক্ষা করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তারপর রবিবার তৃণমূল ৪২ টি আসনেই তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে। যে কারণে ইন্ডিয়া ব্লক বড় ধাক্কা খেয়েছে। তবে শুধু বাংলাতেই নয়, একই দিনে প্রতিবেশী ঝাড়খণ্ডেও ইন্ডিয়া ব্লক বড় ধাক্কা খেয়েছে।
অন্যতম বাম দল সিপিআই ঝাড়খণ্ডে ইন্ডিয়া ব্লক থেকে আলাদা হয়ে রাজ্যের চোদ্দোটি আসনের মধ্যে আটটিতে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। ঝাড়খণ্ড থেকে লোকসভায় সিপিআই-এর কোনও সাংসদ নেই। সিপিআই-এর রাজ্য নেতা মহেন্দ্র পাঠক পিটিআইকে জানিয়েছেন, লোকসভা নির্বাচনে রাজ্যে তারা একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি আরও বলেছেন, রাজ্যে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু কংগ্রেস ও মহাজোট এখনও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা রাজ্যে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছ।
সিপিআই নেতা জানিয়েছেন, জামশেদপুর ছাড়াও, রাঁচি, হাজারিবাগ, কোডারমা, চাতরা, পালামৌ, গিরিডি, দুমকায় তারা প্রার্থী দেবেন। ১৬ মার্চের পরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। যদিও ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দেওয়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সিপিআই-এর রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।
একদিকে যখন বিজেপি তাদের ১৯৫ জনের নাম দিয়ে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেই সময় প্রধান বিরোধী হিসেবে পরিচিত কংগ্রেস প্রথম তালিকায় মাত্র ৩৯ জনের নাম প্রকাশ করেছে। সেই তালিকায় ওয়ানাড থেকে রাহুল গান্ধী এবং ছত্তিশগড় থেকে ভূপেশ বাঘেলের নাম রয়েছে।
সূত্রের খবর, আগামী সাত দিনের মধ্যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচ হতে পারে কমপক্ষে সাত দফায়। তার আগে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।
প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে ঝাড়খণ্ডের ১৪ টি আসনের মধ্যে বিজেপি ১১ টি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন একটি , জেএমএম একটি এবং কংগ্রেস একটি আসন পায়। যদিও কংগ্রেস সাংসদ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications