Lok Sabha Election 2024: কংগ্রেস সভাপতির দিল্লির বাড়িতেই হবে বিরোধী দলের বৈঠক! কেন মমতা যাবেন না জানেন?

Lok Sabha Election 2024: রাত পোহালেই সপ্তম দফার নির্বাচন! শেষ দফায় বাংলা সহ দেশের একাধিক হেভিওয়েট কেন্দ্রে নির্বাচন রয়েছে। ভাগ্য নির্ধারণ হবে খোদ নরেন্দ্র মোদী। ফলে শেষ দফার নির্বাচন ঘিরে চড়ছে পারদ। গোটা দেশ যখন গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে শামিল হবেন সেদিনই গুরুত্বপূর্ণ বৈঠক বিরোধী জোট 'ইন্ডিয়া'র (INDIA Bloc Meeting)।

গত কয়েকদিন আগেই এহেন বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুনন খাড়গে। যদিও শেষ দফার নির্বাচনের দিনই (Lok Sabha Election 2024) বিরোধী জোটের বৈঠক নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে সূত্রের খবর, আগামীদিনের রণকৌশন ঠিক করতেই তড়িঘড়ি এই বৈঠকের (INDIA Bloc Meeting) ডাক।

Lok Sabha Election 2024

জানা যাচ্ছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাড়িতেই এই বৈঠক হবে। দুপুর তিনটে থেকে তা শুরু হবে। তবে বিরোধী জোটের কোন কোন নেতা এই বৈঠকে উপস্থিত থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ১ তারিখ যেতে পারত না আমি আগেই জানিয়ে দিয়েছি। অনেক আসনে এখানে ভোট রয়েছে। এমনকি পাঞ্জাব, উত্তরপ্রদেশেও নির্বাচন রয়েছে। ভোট প্রক্রিয়া শেষ হতে রাত ১০ টা বেজে যায়। কীভাবে সব ছেড়ে চলে যাওয়া সম্ভব তা নিয়ে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঝড়ের কারণে একাধিক ত্রাণ শিবির চলছে। সেদিকেও নজর রাখতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এই অবস্থায় শেষমেশ তৃণমূলের তরফে কেউ যান কিনা সে দিকে নজর ছিল। কিন্তু কেউ যাচ্ছেন না বলেই খবর। অন্যদিকে বৈঠকে তৃণমূল সুপ্রিমোর যোগ না দেওয়া নিয়ে একটি সূত্র বলছে, বাংলায় কংগ্রেস এবং বামেদের সঙ্গে কোনও জোট হয়নি। বরং বিজেপির সঙ্গে তাদের যোগসাজস নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের দিন কংগ্রেসের ডাকা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ ভোটারদের কাছে ভুল বার্তা যেতে পারে। তাই এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুরে থাকতে চাইছেন বলে দাবি সূত্রের। যদিও পুরোটাই ভিত্তিহীন বলে দাবি শাসকদলের অন্য একটি সূত্রের। দাবি, শনিবার মুখ্যমন্ত্রীর ভোট রয়েছে। ভোটের দিন বাড়ি থেকেই পুরোটা নজর রাখেন। দুপুরের পরে গিয়ে ভোট দেন। এবারও সেটাই হবে বলে দাবি ওই সূত্রের.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+