Republic Day 2024: বন্ধ সীমান্ত, রাজধানীর সুরক্ষায় মোতায়েন আন্টি ড্রোন গান, নিরাপত্তা কলকাতাতেও
Republic Day 2024: আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশেই সাড়ম্বরে পালিত হচ্ছে এদিনটি। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে নয়া দিল্লি সহ গোটা দেশকেই। ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে দিল্লি ঢোকার সমস্ত রাস্তা। রাজধানীতে ঢোকার সমস্ত রাস্তায় চলছে চেকিং।
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা (Republic Day 2024 Security) এড়াতে গোটা রাজধানীজুড়ে প্রায় ৮০০০ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। হাই অ্যালার্টে রাখা হয়েছে সমস্ত কেন্দ্রিয় এজেন্সিগুলিকে। প্রতি মুহূর্তে কার্যত কেন্দ্রীয় গোয়েন্দাদের সঙ্গে দিল্লি পুলিশ যোগাযোগ রাখছে বলেও জানা গিয়েছে।

অন্যদিকে রাজধানী এবং অতিথিদের সুরক্ষায় মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন গান। এছাড়াও সেনাবাহিনীর তরফে মোতায়েন রয়েছে আরও আধুনিক সমরাস্ত্র। যে কোনও চ্যালেঞ্জ মুহূর্তে যাতে সামাল দেওয়া সম্ভব হয় সেজন্যেই এই ব্যবস্থা। অন্যদিকে প্রতি বছরের মত এই বছরেও প্রজাতন্ত্র দিবসে (Republic Day 2024) রেড রোডে কুচকাওয়াজ হবে।
উপস্থিত থাকবেন একাধিক ভিআইপি। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তা আরও আটোঁসাঁটো করছে লালবাজার। লালবাজারের তরফে বিশেষ নজরে থাকছে সমগ্র রেড রোড অঞ্চল অর্থাৎ রেড রোডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে।
এই বছর রেড রোডে থাকছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে কয়েক হাজার পুলিশকর্মী। সমগ্র রেড রোডকে ভাগ করা হয়েছে বেশ কয়েকটি জোনে। নজরদারি চালাবে সাদা পোশাকধারী পুলিশ কর্মীরাও। থাকছে একাধিক ওয়াচ টাওয়ার।
ইতিমধ্যেই পথে নামানো হয়েছে বাড়তি বাহিনীকে। প্রজাতন্ত্র দিবসের আগেই বাড়তি বাহিনীকে মোতায়েন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ আগেই ভারতীয় জাদুঘরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের মেইল আইডিতে।
তাই এবছরে প্রজাতন্ত্র দিবসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রেড রোড সহ সমগ্র কলকাতাজুড়ে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যজুড়েই নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে ইতিমধ্যে হাই অ্যালার্ট করা হয়েছে।
বিশেষ করে উত্তরবঙ্গের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় চলছে নাকা চেকিং থেকে শুরু করে পুলিশি তল্লাশি। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবদিক থেকে তৎপর পুলিশ প্রশাসন।
তাই নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই শহরের একাধিক এলাকা সহ স্টেশন গুলিতে চলে জোর কদমে তল্লাশি। ঠিক তেমনি শহরের সেবক রোড সংলগ্ন একাধিক রেস্তোরা থেকে শুরু করে মোলের সামনে চলে টক্স স্কোয়াড ও মিটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications